প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেলেন জয়পুরহাটের আব্দুল বারী

বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসন থেকে বিজয়ী প্রার্থী আব্দুল বারী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় তার দায়িত্বপ্রাপ্ত প্রটোকল কর্মকর্তা (অতিরিক্ত জেলা প্রশাসক) সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার দপ্তরের নাম জানা যায়নি। সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট- ২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে ১৫০টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৫৮ হাজার ৬৫ ভোট পেয়ে ধানের শীর্ষ প্রার্থী আব্দুল বারী নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম রাশেদুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে ৯২ হাজার ৫১৭ ভোট পেয়েছেন। এ আসনে ভোটের শতাংশ দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৪৩ শতাংশ। এ আসনে বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৫২ হাজার ১৩৭, বাতিল ভোটের সংখ্যা ৬ হাজার ২৩, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ১৬০, মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৫৭২। মাহফুজ রহমান/এনএইচআর/এমএস

প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেলেন জয়পুরহাটের আব্দুল বারী

বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসন থেকে বিজয়ী প্রার্থী আব্দুল বারী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় তার দায়িত্বপ্রাপ্ত প্রটোকল কর্মকর্তা (অতিরিক্ত জেলা প্রশাসক) সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার দপ্তরের নাম জানা যায়নি।

সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট- ২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে ১৫০টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৫৮ হাজার ৬৫ ভোট পেয়ে ধানের শীর্ষ প্রার্থী আব্দুল বারী নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম রাশেদুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে ৯২ হাজার ৫১৭ ভোট পেয়েছেন। এ আসনে ভোটের শতাংশ দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৪৩ শতাংশ।

এ আসনে বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৫২ হাজার ১৩৭, বাতিল ভোটের সংখ্যা ৬ হাজার ২৩, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ১৬০, মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৫৭২।

মাহফুজ রহমান/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow