প্রতিশোধ আঞ্চলিক সীমানার বাইরেও বিস্তৃত হবে

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) একটি বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের নাগরিক বা অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলা চালায়, তবে তারা দ্বিধা ছাড়াই পাল্টা ব্যবস্থা নেবে। বিবৃতিতে বলা হয়েছে, আমরা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের অবকাঠামোকে এমনভাবে আঘাত করব যা তাদের এবং তাদের মিত্রদের জন্য এই অঞ্চলের তেল ও গ্যাস থেকে বঞ্চিত করবে। আইআরজিসি আরও জানিয়েছে, যদি মার্কিন সেনারা আমাদের ‘রেড লাইন’ অমান্য করে, তবে আমাদের প্রতিশোধ আঞ্চলিক সীমানার বাইরে বিস্তৃত হবে। আইআরজিসি স্পষ্ট করে দিয়েছে যে, তারা শুধু আঞ্চলিক সীমায় সীমাবদ্ধ থাকবে না, বরং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিপরীতে আন্তর্জাতিক পরিসরে শক্তিশালী প্রতিক্রিয়া প্রদর্শনের প্রস্তুতি রাখছে। সূত্র: আল-জাজিরা. তাসনিম নিউজ এমএসএম

প্রতিশোধ আঞ্চলিক সীমানার বাইরেও বিস্তৃত হবে

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) একটি বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের নাগরিক বা অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলা চালায়, তবে তারা দ্বিধা ছাড়াই পাল্টা ব্যবস্থা নেবে।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের অবকাঠামোকে এমনভাবে আঘাত করব যা তাদের এবং তাদের মিত্রদের জন্য এই অঞ্চলের তেল ও গ্যাস থেকে বঞ্চিত করবে।

আইআরজিসি আরও জানিয়েছে, যদি মার্কিন সেনারা আমাদের ‘রেড লাইন’ অমান্য করে, তবে আমাদের প্রতিশোধ আঞ্চলিক সীমানার বাইরে বিস্তৃত হবে।

আইআরজিসি স্পষ্ট করে দিয়েছে যে, তারা শুধু আঞ্চলিক সীমায় সীমাবদ্ধ থাকবে না, বরং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিপরীতে আন্তর্জাতিক পরিসরে শক্তিশালী প্রতিক্রিয়া প্রদর্শনের প্রস্তুতি রাখছে।

সূত্র: আল-জাজিরা. তাসনিম নিউজ

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow