প্রতি ১০ লিটারে ৮৭০ মিলি তেল কম, রমনা ফিলিং স্টেশনের দুই ইউনিট সিলগালা

পরিমাপে কারচুপি করার অপরাধে রাজধানীর রমনা ফিলিং স্টেশনকে দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে পাম্পটির দুটি ত্রুটিপূর্ণ ডিজেল ডিসপেন্সিং ইউনিট সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) বিএসটিআই পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। অভিযানে রাজধানীর ২২ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত রমনা ফিলিং স্টেশনের তিনটি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করা হয়। এর মধ্যে দুটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৮৭০ মিলিলিটার ও ১০০ মিলিলিটার কম জ্বালানি সরবরাহের প্রমাণ পাওয়া যায়। গ্রাহকদের নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি দেওয়ার অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ত্রুটিপূর্ণ দুটি ডিসপেন্সিং ইউনিট সিলগালা করে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) দাঈয়ান এসহাক শরীফ এবং ফিল্ড অফিসার (সিএম) মো. শহ

প্রতি ১০ লিটারে ৮৭০ মিলি তেল কম, রমনা ফিলিং স্টেশনের দুই ইউনিট সিলগালা

পরিমাপে কারচুপি করার অপরাধে রাজধানীর রমনা ফিলিং স্টেশনকে দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে পাম্পটির দুটি ত্রুটিপূর্ণ ডিজেল ডিসপেন্সিং ইউনিট সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিএসটিআই পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

অভিযানে রাজধানীর ২২ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত রমনা ফিলিং স্টেশনের তিনটি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করা হয়। এর মধ্যে দুটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৮৭০ মিলিলিটার ও ১০০ মিলিলিটার কম জ্বালানি সরবরাহের প্রমাণ পাওয়া যায়।

গ্রাহকদের নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি দেওয়ার অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ত্রুটিপূর্ণ দুটি ডিসপেন্সিং ইউনিট সিলগালা করে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) দাঈয়ান এসহাক শরীফ এবং ফিল্ড অফিসার (সিএম) মো. শহিদুল আলম।

এনএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow