প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক পেল খুলনা

খুলনা জেলা প্রশাসনে যুক্ত হলো এক নতুন অধ্যায়। প্রথমবারের মতো এ জেলায় নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেলেন মিজ হুরে জান্নাত। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের ঘোষণা দেওয়া হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-২) হিসেবে দায়িত্ব পালন করা মিজ হুরে জান্নাতকে খুলনার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে খুলনার বিদায়ী ডিসি আ স ম জামশেদ খোন্দকারকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। একই দিনে দেশের আরও ১০টি জেলাসহ মোট ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং কর্মরত ১১ জন ডিসিকে প্রত্যাহার করা হয়েছে। খুলনার প্রশাসনিক ইতিহাসে এই নিয়োগ বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, দীর্ঘদিন ধরে পুরুষ-প্রাধান্যপূর্ণ এই গুরুত্বপূর্ণ পদে এবারই প্রথম কোনো নারী দায়িত্ব পেলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি শুধু একটি পদায়ন নয়, বরং প্রশাসনে নারীর অংশগ্রহণ ও নেতৃত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। ঐতিহাসিকভাবে খুলনার যাত্রা শুরু হয় ১৮৪২ সালে, যশোর জেলার একটি মহকুমা হিসেবে। পরে এর ভ

প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক পেল খুলনা
খুলনা জেলা প্রশাসনে যুক্ত হলো এক নতুন অধ্যায়। প্রথমবারের মতো এ জেলায় নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেলেন মিজ হুরে জান্নাত। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের ঘোষণা দেওয়া হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-২) হিসেবে দায়িত্ব পালন করা মিজ হুরে জান্নাতকে খুলনার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে খুলনার বিদায়ী ডিসি আ স ম জামশেদ খোন্দকারকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। একই দিনে দেশের আরও ১০টি জেলাসহ মোট ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং কর্মরত ১১ জন ডিসিকে প্রত্যাহার করা হয়েছে। খুলনার প্রশাসনিক ইতিহাসে এই নিয়োগ বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, দীর্ঘদিন ধরে পুরুষ-প্রাধান্যপূর্ণ এই গুরুত্বপূর্ণ পদে এবারই প্রথম কোনো নারী দায়িত্ব পেলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি শুধু একটি পদায়ন নয়, বরং প্রশাসনে নারীর অংশগ্রহণ ও নেতৃত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। ঐতিহাসিকভাবে খুলনার যাত্রা শুরু হয় ১৮৪২ সালে, যশোর জেলার একটি মহকুমা হিসেবে। পরে এর ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্ব বাড়তে থাকায় ১৮৮১ সালে এটিকে পৃথক জেলা হিসেবে ঘোষণা করা হয়। ১৮৮২ সালে সাতক্ষীরা মহকুমাকে অন্তর্ভুক্ত করে আনুষ্ঠানিকভাবে খুলনা জেলার কার্যক্রম শুরু হয়। দীর্ঘ এই পথচলায় প্রথমবারের মতো নারী জেলা প্রশাসকের আগমন নিঃসন্দেহে খুলনার প্রশাসনিক কাঠামোয় এক নতুন দিগন্ত উন্মোচন করল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow