প্রথমবার অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর প্রধান হলেন নারী

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথমবারের মতো সেনাবাহিনীর প্রধান হিসেবে একজন নারী নিয়োগ পেয়েছেন। দেশটির সরকার জানিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল সুসান কইল আগামী জুলাই থেকে অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর নেতৃত্ব দেবেন। তিনি বর্তমানে জয়েন্ট ক্যাপাবিলিটিজ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বে তিনি লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হবেন। এই সিদ্ধান্তকে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর বড় ধরনের নেতৃত্ব পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। সরকার বলেছে, এই নিয়োগ নারীদের অংশগ্রহণ বাড়ানোর একটি অংশ। বর্তমানে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীতে নারীদের অংশগ্রহণ প্রায় ২১ শতাংশ। সরকার ২০৩০ সালের মধ্যে এটি ২৫ শতাংশে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, অস্ট্রেলিয়ার ১২৫ বছরের সেনা ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সেনাবাহিনী প্রধান হচ্ছেন, যা একটি ঐতিহাসিক ঘটনা। প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, সুসান কইলের এই অর্জন নারীদের জন্য বড় অনুপ্রেরণা হবে, বিশেষ করে যারা ভবিষ্যতে সেনাবাহিনীতে যোগ দিতে চান। সুসান কইল ১৯৮৭ সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং দীর্ঘ কর্মজীবনে

প্রথমবার অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর প্রধান হলেন নারী

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথমবারের মতো সেনাবাহিনীর প্রধান হিসেবে একজন নারী নিয়োগ পেয়েছেন। দেশটির সরকার জানিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল সুসান কইল আগামী জুলাই থেকে অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর নেতৃত্ব দেবেন।

তিনি বর্তমানে জয়েন্ট ক্যাপাবিলিটিজ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বে তিনি লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হবেন। এই সিদ্ধান্তকে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর বড় ধরনের নেতৃত্ব পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

সরকার বলেছে, এই নিয়োগ নারীদের অংশগ্রহণ বাড়ানোর একটি অংশ। বর্তমানে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীতে নারীদের অংশগ্রহণ প্রায় ২১ শতাংশ। সরকার ২০৩০ সালের মধ্যে এটি ২৫ শতাংশে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, অস্ট্রেলিয়ার ১২৫ বছরের সেনা ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সেনাবাহিনী প্রধান হচ্ছেন, যা একটি ঐতিহাসিক ঘটনা।

প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, সুসান কইলের এই অর্জন নারীদের জন্য বড় অনুপ্রেরণা হবে, বিশেষ করে যারা ভবিষ্যতে সেনাবাহিনীতে যোগ দিতে চান।

সুসান কইল ১৯৮৭ সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এদিকে সরকার একই সঙ্গে নৌবাহিনীর প্রধানকে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ পদে নিয়োগ দিয়েছে। পাশাপাশি নৌবাহিনীর বর্তমান উপপ্রধান নতুন প্রধান হিসেবে দায়িত্ব নেবেন। সূত্র : রয়টার্স

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow