প্রথমবার ভোট দেব, ঈদের মতো আনন্দ লাগছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে গ্রামের বাড়ি ফিরতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় জমিয়েছেন হাজারো মানুষ। বুধবার সকাল থেকেই স্টেশনজুড়ে ছিল যাত্রীদের উপচেপড়া চাপ। কেউ পরিবার নিয়ে, কেউ একা—যার যার মতো করে ট্রেনে চড়ে গন্তব্যে ফিরছেন। অতিরিক্ত যাত্রীর চাপে অনেকেই আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিট কেটে যাত্রা করছেন। আবার ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে ছাদে উঠেও যাত্রা করতে দেখা গেছে অনেককে। স্টেশনে নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় রয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএমবি)। যাত্রীদের ব্যাগ স্ক্যানিং, টিকিট চেক এবং ডিজিটাল ক্যানিংয়ের মাধ্যমে স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। ভোটকে কেন্দ্র করে স্টেশনে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ব্যাগ হাতে মানুষ, হাসি-আনন্দ আর প্রত্যাশার গল্পে মুখর কমলাপুর। অনেকের চোখেমুখে দেখা যাচ্ছে প্রথমবার ভোট দেওয়ার উচ্ছ্বাস। সব মিলিয়ে ভোটের টানে কমলাপুর রেলস্টেশন এখন মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। বুধবার সকালে পরিবার নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন জয়নাল আবেদীন। তিনি বলেন, ‘সড়ক পথে টিকিট পাওয়া কঠিন, যানজটও বেশি, ভাড়াও চড়া। তাই ট্রেনকেই বেছে নিয়েছি। ট্রেন ভ্র

প্রথমবার ভোট দেব, ঈদের মতো আনন্দ লাগছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে গ্রামের বাড়ি ফিরতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় জমিয়েছেন হাজারো মানুষ। বুধবার সকাল থেকেই স্টেশনজুড়ে ছিল যাত্রীদের উপচেপড়া চাপ। কেউ পরিবার নিয়ে, কেউ একা—যার যার মতো করে ট্রেনে চড়ে গন্তব্যে ফিরছেন।

অতিরিক্ত যাত্রীর চাপে অনেকেই আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিট কেটে যাত্রা করছেন। আবার ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে ছাদে উঠেও যাত্রা করতে দেখা গেছে অনেককে।

jagonews24

স্টেশনে নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় রয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএমবি)। যাত্রীদের ব্যাগ স্ক্যানিং, টিকিট চেক এবং ডিজিটাল ক্যানিংয়ের মাধ্যমে স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

ভোটকে কেন্দ্র করে স্টেশনে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ব্যাগ হাতে মানুষ, হাসি-আনন্দ আর প্রত্যাশার গল্পে মুখর কমলাপুর। অনেকের চোখেমুখে দেখা যাচ্ছে প্রথমবার ভোট দেওয়ার উচ্ছ্বাস। সব মিলিয়ে ভোটের টানে কমলাপুর রেলস্টেশন এখন মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।

বুধবার সকালে পরিবার নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন জয়নাল আবেদীন। তিনি বলেন, ‘সড়ক পথে টিকিট পাওয়া কঠিন, যানজটও বেশি, ভাড়াও চড়া। তাই ট্রেনকেই বেছে নিয়েছি। ট্রেন ভ্রমণ তুলনামূলক নিরাপদ। তবে আজ আসন না পেয়ে দাঁড়ানোর টিকিট কেটে যেতে হচ্ছে।’

jagonews24

তিনি আরও বলেন, ‘অনেকে প্রথমবার ভোট দিতে যাচ্ছে। সবার চোখেমুখে আলাদা আনন্দ দেখা যাচ্ছে, এটা দেখতে ভালো লাগছে।’

রংপুর এক্সপ্রেসের যাত্রী মাহমুদা জানান, প্রথমবার ভোট দেব, ঈদের মতো আনন্দ লাগছে। আমি ও আমার স্বামী একসঙ্গে বাড়ি যাচ্ছি। এ যেন অন্যরকম অনুভূতি। দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে যারা কাজ করবে তাদের ভোট দেব।

আসন না পেয়ে দাঁড়ানোর টিকিট কেটে রওনা দিয়েছেন নাহিদ হাসান। তিনি বলেন, দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ এসেছে। এই সুযোগ মিস করতে চাই না। জায়গা না পেলে ছাদে উঠেই যাব।

বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। স্টেশনের প্রতিটি প্রবেশপথে বসানো হয়েছে স্ক্যানার। টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম বলেন, গত তিনদিন ধরে বাড়তি যাত্রীর চাপ লক্ষ্য করা যাচ্ছে। ভোট উপলক্ষে দীর্ঘ ছুটি থাকায় যাত্রীর সংখ্যা বেড়েছে।

তিনি জানান, রাজশাহী অভিমুখী পদ্মা এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ বাতিল করে গতকাল ও আজ ট্রেনটি চালানো হচ্ছে। বুধবার ৪৩টি আন্তঃনগর এক্সপ্রেস এবং ২৬টি মেইল ও লোকাল কমিউটার ট্রেন চলাচল করছে।

ইএআর/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow