প্রথমবার শুভ-পায়েলের রসায়ন, আসছে নতুন সিনেমা

প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন ঢালিউড অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েল। জাহিদ প্রীতম পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এ দেখা যাবে তাদের। মিনিস্ট্রি অব লাভ (এমওএল) ব্যানারে নির্মিত এটি সপ্তম চলচ্চিত্র, যার সহপ্রযোজনায় রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়াল। নির্মাতার ভাষ্য, সমকালীন জীবনের জটিলতা, পারিবারিক সম্পর্কের চিরন্তন বন্ধন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব—এই ৩টি বিষয়কে এক সুতোয় গেঁথে তুলে ধরা হয়েছে ‘হ্যাপিলি ম্যারিড’-এ। নতুন এই কাজ নিয়ে উচ্ছ্বসিত আরিফিন শুভ। তিনি বলেন, ‘উনিশ ২০-এর পর আবার চরকির সঙ্গে কাজ করছি। এ ধরনের চরিত্রে আগে কাজ করিনি। দর্শক সাধারণত আমাকে যেভাবে দেখে অভ্যস্ত, এখানে সেভাবে দেখবে না। এটি প্রচলিত শক্তিশালী নায়ক চরিত্র নয়। আমি অভিনয় করছি মফস্বলের অত্যন্ত দায়িত্বশীল এক যুবকের চরিত্রে, যার পুরো পৃথিবীজুড়ে রয়েছে তার পরিবার, ছোট ভাইবোন ও প্রিয় মানুষেরা।’  অন্যদিকে কেয়া পায়েলের কাছেও কাজটি বিশেষ। তিনি বলেন, ‘অনেকগুলো কারণে কাজটি আমার কাছে গুরুত্বপূর্ণ। প্রথমত সহশিল্পী হিসেবে আছেন আরিফিন শুভ ভাই। দ্বিতীয়ত, এটি চরকির সঙ্গে আমার প্রথম কাজ। আর তৃত

প্রথমবার শুভ-পায়েলের রসায়ন, আসছে নতুন সিনেমা
প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন ঢালিউড অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েল। জাহিদ প্রীতম পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এ দেখা যাবে তাদের। মিনিস্ট্রি অব লাভ (এমওএল) ব্যানারে নির্মিত এটি সপ্তম চলচ্চিত্র, যার সহপ্রযোজনায় রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়াল। নির্মাতার ভাষ্য, সমকালীন জীবনের জটিলতা, পারিবারিক সম্পর্কের চিরন্তন বন্ধন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব—এই ৩টি বিষয়কে এক সুতোয় গেঁথে তুলে ধরা হয়েছে ‘হ্যাপিলি ম্যারিড’-এ। নতুন এই কাজ নিয়ে উচ্ছ্বসিত আরিফিন শুভ। তিনি বলেন, ‘উনিশ ২০-এর পর আবার চরকির সঙ্গে কাজ করছি। এ ধরনের চরিত্রে আগে কাজ করিনি। দর্শক সাধারণত আমাকে যেভাবে দেখে অভ্যস্ত, এখানে সেভাবে দেখবে না। এটি প্রচলিত শক্তিশালী নায়ক চরিত্র নয়। আমি অভিনয় করছি মফস্বলের অত্যন্ত দায়িত্বশীল এক যুবকের চরিত্রে, যার পুরো পৃথিবীজুড়ে রয়েছে তার পরিবার, ছোট ভাইবোন ও প্রিয় মানুষেরা।’  অন্যদিকে কেয়া পায়েলের কাছেও কাজটি বিশেষ। তিনি বলেন, ‘অনেকগুলো কারণে কাজটি আমার কাছে গুরুত্বপূর্ণ। প্রথমত সহশিল্পী হিসেবে আছেন আরিফিন শুভ ভাই। দ্বিতীয়ত, এটি চরকির সঙ্গে আমার প্রথম কাজ। আর তৃতীয়ত, পরিচালক জাহিদ প্রীতম। আমার চরিত্রটা প্রেমে পড়ার মতো। অভিনয়েরও অনেকগুলো লেয়ার রয়েছে। দর্শক আমাকে বিভিন্নভাবে দেখেছেন, এবারও নতুনভাবে দেখবেন বলে বিশ্বাস করি।’  পরিচালক জাহিদ প্রীতম বলেন, ‘প্রতিদিনের সামাজিক দূরত্ব, প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন এবং চিরায়ত পারিবারিক মূল্যবোধের সংঘাত—এসবই বাস্তবসম্মতভাবে উঠে আসবে ‘হ্যাপিলি ম্যারিড’-এ। এতে যেমন রয়েছে হিউমার ও রোমান্স, তেমনি রয়েছে আবেগঘন পারিবারিক মুহূর্ত, যা প্রতিটি বাঙালি পরিবারকে স্পর্শ করবে।’    

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow