প্রথমার্ধেই তিউনিসিয়ার জালে সুইডেনের ২ গোল

চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত শুরু করেছে সুইডেন। মেক্সিকোর মন্টেরি স্টেডিয়ামে আজ গ্রুপ ‘এফ’ এর ম্যাচে মুখোমুখি হয়েছে সুইডেন ও তিউনিসিয়া। প্রথমার্ধে দাপট দেখিয়ে ২ গোল আদায় করেছে সুইডেন। বল দখলের লড়াইয়েও তারা ছিল এগিয়ে। সুইডেনের হয়ে প্রথমার্ধে একটি করে গোল করেছেন ইয়াসিন আয়ারি ও আলেকজান্ডার আইজাক। প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে একটি গোল শোধ করেছে তিউনিসিয়া। প্রথমার্ধ শেষে ম্যাচের ফলাফল ২-১। এদিন ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় সুইডেন। বক্সের বাইরে থেকে ডান পায়ের জোড়ালো শটে লক্ষ্যভেদ করেন ইয়াসিন। ম্যাচের ৩০তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আইজাক। বল দখলের লড়াই থেকে আক্রমণ সবখানেই এগিয়ে ছিল সুইডেন। তবে রক্ষণ সামলে আক্রমণের সুযোহগ খুজতে থাকে তিউনিসিয়া। কিন্তু সুইডেনের রক্ষণ শক্ত থাকায় সুযোগ পাচ্ছিল না দলটি। স্রোতের বিপরীতে ৪৩তম মিনিট এক গোল শোধ করে তিউনিসিয়া। দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করেন ওমার রেকিক। সবমিলিয়ে প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে ৫৪ শতাংশ সময় এগিয়ে ছিল সুইডেন। দলটি ২টি কর্ণারও পেয়েছে, একটাও পায়নি তিউনিসিয়া। এসকেডি/জেআইএম

প্রথমার্ধেই তিউনিসিয়ার জালে সুইডেনের ২ গোল

চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত শুরু করেছে সুইডেন। মেক্সিকোর মন্টেরি স্টেডিয়ামে আজ গ্রুপ ‘এফ’ এর ম্যাচে মুখোমুখি হয়েছে সুইডেন ও তিউনিসিয়া। প্রথমার্ধে দাপট দেখিয়ে ২ গোল আদায় করেছে সুইডেন। বল দখলের লড়াইয়েও তারা ছিল এগিয়ে। সুইডেনের হয়ে প্রথমার্ধে একটি করে গোল করেছেন ইয়াসিন আয়ারি ও আলেকজান্ডার আইজাক। প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে একটি গোল শোধ করেছে তিউনিসিয়া। প্রথমার্ধ শেষে ম্যাচের ফলাফল ২-১।

এদিন ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় সুইডেন। বক্সের বাইরে থেকে ডান পায়ের জোড়ালো শটে লক্ষ্যভেদ করেন ইয়াসিন। ম্যাচের ৩০তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আইজাক। বল দখলের লড়াই থেকে আক্রমণ সবখানেই এগিয়ে ছিল সুইডেন। তবে রক্ষণ সামলে আক্রমণের সুযোহগ খুজতে থাকে তিউনিসিয়া। কিন্তু সুইডেনের রক্ষণ শক্ত থাকায় সুযোগ পাচ্ছিল না দলটি।

স্রোতের বিপরীতে ৪৩তম মিনিট এক গোল শোধ করে তিউনিসিয়া। দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করেন ওমার রেকিক। সবমিলিয়ে প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে ৫৪ শতাংশ সময় এগিয়ে ছিল সুইডেন। দলটি ২টি কর্ণারও পেয়েছে, একটাও পায়নি তিউনিসিয়া।

এসকেডি/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow