প্রথম অনুশীলনে ঘাম ঝরালেন রোনালদো

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে পর্তুগাল জাতীয় দলের প্রথম অনুশীলন সেশনের কিছু মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেন পর্তুগাল অধিনায়ক। ছবিতে দেখা যায়, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রস্তুতিতে সতীর্থদের সঙ্গে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন ৪১ বছর বয়সী এই তারকা। বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন রোনালদো। ২০০৬ সালে বিশ্বকাপ অভিষেকের পর থেকে তিনি টানা ছয়টি আসরে খেলার অনন্য রেকর্ড গড়তে চলেছেন। তবে বিশ্বকাপই একমাত্র বড় ট্রফি, যা এখনো তিনি অর্জন করতে পারেননি। তাই এবার শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন পর্তুগিজ মহাতারকা। বর্তমান নেশনস লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল বিশ্বকাপের গ্রুপ ‘কে’-তে খেলবে। ১৭ জুন হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু হবে। এরপর ২৩ জুন একই ভেন্যুতে উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা। গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৭ জুন মায়ামিতে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow