প্রথম ১০ ওভারেই ৫ উইকেট নেই বাংলাদেশের

শুরুটা ভালো হলো, এরপর রানের চাকাও সচল থাকলো। তবে উইকেটও পড়লো নিয়মিত বিরতিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে প্রথম ১০ ওভারে বাংলাদেশের ব্যাটিংয়ের হাইলাইটস। তবে সৌম্য সরকারের উইকেটটা টাইগারদের একটু বেশিই বিপদে ফেলে দিলো। চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করা বাংলাদেশ প্রথম ১০.১ ওভারে হারিয়েছে ৫ উইকেট, স্কোরবোর্ডে জমা হয়েছে ৭৫ রান। সবশেষ পারভেজ হোসেন ইমনও ফিরে গেছেন ছক্কা হাঁকাতে গিয়ে এদিন প্রথম ২ ওভারে ১৮ রান তোলা বাংলাদেশ তৃতীয় ওভারে হারায় প্রথম উইকেট। জনসনের বলে কাভারের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন তানজিদ তামিম, কিন্তু টাইমিংটা ঠিকঠাক হয়নি। ক্যাচ গেছে বার্টলেটের হাতে। ফেরার আগে করেন ৯ বলে ১০ রান। পরের ৬ ওভারে আরও ৩ উইকেট হারায় বাংলাদেশ। পঞ্চম ওভারে ম্যাট রেনশর বলে তুলে মারতে গিয়ে মিচেল মার্শের হাতে ক্যাচ দিয়েছেন ১৪ বলে ২০ রান করা সাইফ হাসান। এরপর নিজের টানা দুই ওভারে অধিনায়ক তাওহীদ হৃদয় ও সৌম্য সরকারকে তুলে নেন অ্যাডাম জাম্পা। ৭ম ওভারে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হন হৃদয়, আর ৯ম ওভারে ইনসাইড আউট শট খেলতে গিয়ে

প্রথম ১০ ওভারেই ৫ উইকেট নেই বাংলাদেশের

শুরুটা ভালো হলো, এরপর রানের চাকাও সচল থাকলো। তবে উইকেটও পড়লো নিয়মিত বিরতিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে প্রথম ১০ ওভারে বাংলাদেশের ব্যাটিংয়ের হাইলাইটস। তবে সৌম্য সরকারের উইকেটটা টাইগারদের একটু বেশিই বিপদে ফেলে দিলো।

চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করা বাংলাদেশ প্রথম ১০.১ ওভারে হারিয়েছে ৫ উইকেট, স্কোরবোর্ডে জমা হয়েছে ৭৫ রান। সবশেষ পারভেজ হোসেন ইমনও ফিরে গেছেন ছক্কা হাঁকাতে গিয়ে

এদিন প্রথম ২ ওভারে ১৮ রান তোলা বাংলাদেশ তৃতীয় ওভারে হারায় প্রথম উইকেট। জনসনের বলে কাভারের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন তানজিদ তামিম, কিন্তু টাইমিংটা ঠিকঠাক হয়নি। ক্যাচ গেছে বার্টলেটের হাতে। ফেরার আগে করেন ৯ বলে ১০ রান। পরের ৬ ওভারে আরও ৩ উইকেট হারায় বাংলাদেশ।

পঞ্চম ওভারে ম্যাট রেনশর বলে তুলে মারতে গিয়ে মিচেল মার্শের হাতে ক্যাচ দিয়েছেন ১৪ বলে ২০ রান করা সাইফ হাসান। এরপর নিজের টানা দুই ওভারে অধিনায়ক তাওহীদ হৃদয় ও সৌম্য সরকারকে তুলে নেন অ্যাডাম জাম্পা। ৭ম ওভারে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হন হৃদয়, আর ৯ম ওভারে ইনসাইড আউট শট খেলতে গিয়ে ক্যাচ আউট হন সৌম্য।

এসকেডি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow