প্রথম ১০ মিনিটেই ২ গোল তুরস্ক-যুক্তরাষ্ট্র ম্যাচে

ম্যাচের মাত্র ১০ মিনিট যেতেই ২ গোল হয়ে গেলো তুরস্ক-যুক্তরাষ্ট্র ম্যাচে। যুক্তরাষ্ট্র প্রথমে গোল করার পর ১-১ সমতা ফিরিয়েছে তুরস্ক। দুই মিনিট পার হতেই ব্যাক পোস্টে অ্যাস্টন ট্রাস্টির দারুণ ফিনিশে ১-০ ব্যবধানে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। বাম দিকের কর্নার ফ্ল্যাগ থেকে পরবর্তী কর্নারটি নিতে যান বেরহাল্টার। তিনি বলটি নিখুঁতভাবে একেবারে অরক্ষিত অবস্থায় থাকা ট্রাস্টির দিকে তুলে দেন। ট্রাস্টি প্রথমে বলটি নিয়ন্ত্রণে নিয়ে তারপর কাছের পোস্ট লক্ষ্য করে জোরালো শটে জাল কাঁপান। দশম মিনিটে ১-১ সমতা তুরস্কের। ইয়িলমাজ বলটি গুলারের দিকে বাড়িয়ে দেন দারুণ বুদ্ধিমত্তার সঙ্গে, আর গুলার প্রথম ছোঁয়াতেই দুর্দান্ত শটে বল জালে পাঠিয়ে দেন। এমএমআর

প্রথম ১০ মিনিটেই ২ গোল তুরস্ক-যুক্তরাষ্ট্র ম্যাচে

ম্যাচের মাত্র ১০ মিনিট যেতেই ২ গোল হয়ে গেলো তুরস্ক-যুক্তরাষ্ট্র ম্যাচে। যুক্তরাষ্ট্র প্রথমে গোল করার পর ১-১ সমতা ফিরিয়েছে তুরস্ক।

দুই মিনিট পার হতেই ব্যাক পোস্টে অ্যাস্টন ট্রাস্টির দারুণ ফিনিশে ১-০ ব্যবধানে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র।

বাম দিকের কর্নার ফ্ল্যাগ থেকে পরবর্তী কর্নারটি নিতে যান বেরহাল্টার। তিনি বলটি নিখুঁতভাবে একেবারে অরক্ষিত অবস্থায় থাকা ট্রাস্টির দিকে তুলে দেন। ট্রাস্টি প্রথমে বলটি নিয়ন্ত্রণে নিয়ে তারপর কাছের পোস্ট লক্ষ্য করে জোরালো শটে জাল কাঁপান।

দশম মিনিটে ১-১ সমতা তুরস্কের। ইয়িলমাজ বলটি গুলারের দিকে বাড়িয়ে দেন দারুণ বুদ্ধিমত্তার সঙ্গে, আর গুলার প্রথম ছোঁয়াতেই দুর্দান্ত শটে বল জালে পাঠিয়ে দেন।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow