প্রধানমন্ত্রীকে দেখতে ধান দিয়ে সেজেছেন বিএনপি কর্মি রফিক মিয়া

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফর ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকাল থেকেই প্রধানমন্ত্রীকে একনজর দেখতে দূর-দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জেলার বিভিন্ন এলাকায় জড়ো হন। এর মধ্যে ব্যতিক্রমী সাজে সবার নজর কাড়েন হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বাসিন্দা বিএনপি কর্মী মোহাম্মদ রফিক মিয়া। শরীর ও গলায় পাকা ধানের গোছা ও শীষ দিয়ে নিজেকে সাজিয়ে প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় ছিলেন তিনি। রবিবার (১৬ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে অংশ নিতে আসা নেতাকর্মীদের ভিড়ে তাকে এমন সাজে দেখা যায়। ধানের গোছা দিয়ে তৈরি পোশাক ও সাজসজ্জায় রফিক মিয়াকে ঘিরে উৎসুক মানুষের ভিড় জমে। অনেকেই মোবাইল ফোনে তার ছবি ও ভিডিও ধারণ করেন। মোহাম্মদ রফিক মিয়া বলেন, আমি আমার দলকে অনেক ভালোবাসি। দলের প্রতি ভালোবাসা থেকেই আজ ধান দিয়ে নিজেকে সাজিয়েছি। ধান আমাদের ঐতিহ্য। সেই ঐতিহ্যকে ধারণ করেই আজকের এই সাজে এসেছি। তিনি বলেন, আজ আমাদের নেতা তারেক রহমান কিশোরগঞ্জে আসছেন। প্রিয় নেতার সঙ্গে দেখা করার অনেক আশা নিয়ে আমি কিশোরগ

প্রধানমন্ত্রীকে দেখতে ধান দিয়ে সেজেছেন বিএনপি কর্মি রফিক মিয়া

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফর ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকাল থেকেই প্রধানমন্ত্রীকে একনজর দেখতে দূর-দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জেলার বিভিন্ন এলাকায় জড়ো হন।

এর মধ্যে ব্যতিক্রমী সাজে সবার নজর কাড়েন হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বাসিন্দা বিএনপি কর্মী মোহাম্মদ রফিক মিয়া। শরীর ও গলায় পাকা ধানের গোছা ও শীষ দিয়ে নিজেকে সাজিয়ে প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় ছিলেন তিনি।

রবিবার (১৬ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে অংশ নিতে আসা নেতাকর্মীদের ভিড়ে তাকে এমন সাজে দেখা যায়। ধানের গোছা দিয়ে তৈরি পোশাক ও সাজসজ্জায় রফিক মিয়াকে ঘিরে উৎসুক মানুষের ভিড় জমে। অনেকেই মোবাইল ফোনে তার ছবি ও ভিডিও ধারণ করেন।

মোহাম্মদ রফিক মিয়া বলেন, আমি আমার দলকে অনেক ভালোবাসি। দলের প্রতি ভালোবাসা থেকেই আজ ধান দিয়ে নিজেকে সাজিয়েছি। ধান আমাদের ঐতিহ্য। সেই ঐতিহ্যকে ধারণ করেই আজকের এই সাজে এসেছি।

তিনি বলেন, আজ আমাদের নেতা তারেক রহমান কিশোরগঞ্জে আসছেন। প্রিয় নেতার সঙ্গে দেখা করার অনেক আশা নিয়ে আমি কিশোরগঞ্জে এসেছি। আমার একটাই প্রত্যাশা, আমি যেন আমার নেতার সঙ্গে সাক্ষাৎ করতে পারি এবং তার সঙ্গে হাত মেলাতে পারি।

রফিক মিয়া আরও বলেন, দলের প্রতি আন্তরিক ভালোবাসা থেকেই আমি এভাবে সেজেছি। এটা শুধু আমার ব্যক্তিগত বিষয় নয়, দলের প্রতি ভালোবাসারই বহিঃপ্রকাশ।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মানুষের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে, রফিক মিয়ার ব্যতিক্রমী সাজ তারই বহিঃপ্রকাশ। কৃষি ও ধানের সঙ্গে মানুষের সম্পর্ক এবং দলের প্রতি সমর্থনের প্রতীকী প্রকাশ হিসেবেই তিনি এভাবে সেজেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow