প্রধানমন্ত্রীর অপেক্ষায় শ্রীমঙ্গল
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রস্তুত মঞ্চ। এখানেই ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী। তার আগম উপলক্ষে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা। বুধবার (১৭ জুন) সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাস, সিএনজি অটোরিকশায় করে মাঠে আসছে জনতা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চারদিকে উৎসবের আমেজ বিরাজ করছে। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শ্রীমঙ্গল শহর নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বুধবার দুপুর ১টায় তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও রোগীদেরকে সহায়তা চেক প্রদান করবেন। সরেজমিনে দেখা যায়, শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর সমাবেশে দলে দলে নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষেরা যোগদান করছেন। নানান রঙের পোশাক পরে সমাবেশস্থলে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরাও এসেছেন। মাঠের একপাশে উপকারভোগীদেরকে বসিয়ে রাখা হয়েছে। দলীয় নেতাকর্মীরা দ
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রস্তুত মঞ্চ। এখানেই ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী। তার আগম উপলক্ষে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা।
বুধবার (১৭ জুন) সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাস, সিএনজি অটোরিকশায় করে মাঠে আসছে জনতা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চারদিকে উৎসবের আমেজ বিরাজ করছে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শ্রীমঙ্গল শহর নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে।
চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বুধবার দুপুর ১টায় তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও রোগীদেরকে সহায়তা চেক প্রদান করবেন।
সরেজমিনে দেখা যায়, শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর সমাবেশে দলে দলে নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষেরা যোগদান করছেন। নানান রঙের পোশাক পরে সমাবেশস্থলে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরাও এসেছেন। মাঠের একপাশে উপকারভোগীদেরকে বসিয়ে রাখা হয়েছে। দলীয় নেতাকর্মীরা দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী দর্শন পাবেন এজন্য অনেকটাই উচ্ছ্বসিত।
শাহান আলী মুসা বলেন, ‘আমি সকাল ৯টায় এসেছি প্রধানমন্ত্রীকে দেখার জন্য। চায়ের দেশে তিনি এসেছেন এজন্য আমর মতো হাজার হাজর মানুষ আসতেছে।’
মাহিদুল ইসলাম/এফএ
What's Your Reaction?