প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপ, তদন্তে নেমেছে পুলিশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরের পথে নিরাপত্তা বহরের একটি গাড়ি লক্ষ্য করে ইটের টুকরা নিক্ষেপের ঘটনা ঘটেছে। ঘটনাটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনো নাশকতার চেষ্টা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ওই দিন সকালে সড়কপথে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হন। পথে বিভিন্ন স্থানে তাকে স্বাগত জানাতে মানুষের ভিড় দেখা যায়। প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী বাসের ভেতরে দাঁড়িয়ে সড়কের পাশে অপেক্ষমাণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন। এ সময় বহরের পেছনে থাকা তৃতীয় গাড়িটির সামনের অংশে হঠাৎ একটি ইটের টুকরা এসে পড়ে। ঘটনার প্রায় ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মহাসড়কের দুই পাশে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন এবং প্রধানমন্ত্রী তাদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদনের জবাব দিচ্ছিলেন। এর মধ্যেই বহরের একটি

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপ, তদন্তে নেমেছে পুলিশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরের পথে নিরাপত্তা বহরের একটি গাড়ি লক্ষ্য করে ইটের টুকরা নিক্ষেপের ঘটনা ঘটেছে। ঘটনাটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনো নাশকতার চেষ্টা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান ওই দিন সকালে সড়কপথে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হন। পথে বিভিন্ন স্থানে তাকে স্বাগত জানাতে মানুষের ভিড় দেখা যায়।

প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী বাসের ভেতরে দাঁড়িয়ে সড়কের পাশে অপেক্ষমাণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন। এ সময় বহরের পেছনে থাকা তৃতীয় গাড়িটির সামনের অংশে হঠাৎ একটি ইটের টুকরা এসে পড়ে।

ঘটনার প্রায় ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মহাসড়কের দুই পাশে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন এবং প্রধানমন্ত্রী তাদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদনের জবাব দিচ্ছিলেন। এর মধ্যেই বহরের একটি গাড়ির দিকে ইটের টুকরা ছোড়ার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, বহরের একটি গাড়িতে ইটের টুকরা পড়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এটি কোনো চলন্ত গাড়ির চাকা থেকে ছিটকে এসেছে, নাকি কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিক্ষেপ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow