প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরে গুরুত্ব পাচ্ছে যেসব দাবি
প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরকে কেন্দ্র করে স্থানীয় উন্নয়ন দাবি ও প্রকল্পগুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। শুক্রবার (১৫ মে) চাঁদপুর সরকারি কলেজ মাঠে সফর প্রস্তুতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে। এর মধ্যে রয়েছে হাইমচরে ৭ থেকে ৮ হাজার একর জমিতে অর্থনৈতিক জোন স্থাপন এবং সদর বা যেকোনো উপজেলায় ২০০ থেকে আড়াইশ একর জমিতে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি ইপিজেড প্রতিষ্ঠার দাবি। তিনি আরও জানান, মতলব উত্তর থেকে হাইমচর পর্যন্ত নদী রক্ষা বাঁধ নির্মাণসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পও সফরের আলোচ্যসূচিতে স্থান পাবে। সূত্র অনুযায়ী, সফরসূচিতে রয়েছে— দুপুর সাড়ে ১২টায় শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ‘খোদ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন। এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। পরে চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি শেষে বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে
প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরকে কেন্দ্র করে স্থানীয় উন্নয়ন দাবি ও প্রকল্পগুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
শুক্রবার (১৫ মে) চাঁদপুর সরকারি কলেজ মাঠে সফর প্রস্তুতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে। এর মধ্যে রয়েছে হাইমচরে ৭ থেকে ৮ হাজার একর জমিতে অর্থনৈতিক জোন স্থাপন এবং সদর বা যেকোনো উপজেলায় ২০০ থেকে আড়াইশ একর জমিতে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি ইপিজেড প্রতিষ্ঠার দাবি।
তিনি আরও জানান, মতলব উত্তর থেকে হাইমচর পর্যন্ত নদী রক্ষা বাঁধ নির্মাণসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পও সফরের আলোচ্যসূচিতে স্থান পাবে।
সূত্র অনুযায়ী, সফরসূচিতে রয়েছে— দুপুর সাড়ে ১২টায় শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ‘খোদ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন। এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি।
পরে চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি শেষে বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
এরপর বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন এবং সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে চাঁদপুর ত্যাগ করবেন।
এদিকে এই সফরকে ঘিরে জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পাশাপাশি চাঁদপুর সরকারি কলেজ মাঠে বড় ধরনের জনসমাগমের প্রস্তুতির কথাও জানা গেছে।
What's Your Reaction?