প্রধানমন্ত্রীর তার বাবা-মায়ের মতো কৃষিবান্ধব আদর্শে বিশ্বাসী

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও একইভাবে কৃষিবান্ধব আদর্শে বিশ্বাসী। তিনি দায়িত্ব গ্রহণের পর কৃষকদের কল্যাণে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে কৃষি ঋণমুক্তকরণ কার্যক্রম জোরদার করা এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর মতো উদ্যোগ উল্লেখযোগ্য। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় কৃষি ঋণমুক্তকরণ, সারে ভর্তুকি প্রদানসহ কৃষকদের জন্য নানা সহায়ক নীতি বাস্তবায়ন করেছিলেন, যা কৃষি খাতকে শক্তিশালী ভিত্তি দেয়। ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’—এই দর্শন থেকেই সেই সময়কার নীতিনির্ধারণ করেছিলেন বেগম জিয়া। আমিন উর রশিদ বলেন, এ দেশের ৭০ ভাগ মানুষ কৃষক। ৭০ ভাগ মানুষের অর্থনীতি যদি চাঙ্গা হয়, সারাদেশের অর্থনীতি চাঙ্গা হবে। একটা গ্রামের ৭০ ভাগ মানুষ যদি ধনি হয়, বাকী ৩০ ভাগ কি গরীব থা

প্রধানমন্ত্রীর তার বাবা-মায়ের মতো কৃষিবান্ধব আদর্শে বিশ্বাসী

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও একইভাবে কৃষিবান্ধব আদর্শে বিশ্বাসী। তিনি দায়িত্ব গ্রহণের পর কৃষকদের কল্যাণে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে কৃষি ঋণমুক্তকরণ কার্যক্রম জোরদার করা এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর মতো উদ্যোগ উল্লেখযোগ্য।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় কৃষি ঋণমুক্তকরণ, সারে ভর্তুকি প্রদানসহ কৃষকদের জন্য নানা সহায়ক নীতি বাস্তবায়ন করেছিলেন, যা কৃষি খাতকে শক্তিশালী ভিত্তি দেয়। ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’—এই দর্শন থেকেই সেই সময়কার নীতিনির্ধারণ করেছিলেন বেগম জিয়া।

আমিন উর রশিদ বলেন, এ দেশের ৭০ ভাগ মানুষ কৃষক। ৭০ ভাগ মানুষের অর্থনীতি যদি চাঙ্গা হয়, সারাদেশের অর্থনীতি চাঙ্গা হবে। একটা গ্রামের ৭০ ভাগ মানুষ যদি ধনি হয়, বাকী ৩০ ভাগ কি গরীব থাকবে? এ দেশকে বলা হয় কৃষিপ্রধান দেশ। যে দেশে ১২ মাস ফসল ফলে। সুতরাং কৃষি যদি শক্তিশালী হয়, তাহলে এ দেশের অর্থনীতি শক্তিশালী হয়ে যাবে।

কৃষিমন্ত্রী বলেন, ভর্তুকি ব্যবস্থার সূচনা অতীতে হলেও বর্তমান সময়ে তা আরও সম্প্রসারিত ও প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। কৃষকদের সহায়তায় সরকার নতুন নতুন কর্মসূচি গ্রহণ করছে, যার মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিও রয়েছে। এর মাধ্যমে বহু কৃষক পরিবার ইতোমধ্যে উপকৃত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমানো, ন্যায্যমূল্যে কৃষি উপকরণ সরবরাহ এবং উৎপাদিত পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে কৃষকরা সহজেই ভর্তুকি, প্রণোদনা ও বিভিন্ন আর্থিক সহায়তা পাচ্ছেন, যা তাদের উৎপাদন কার্যক্রমকে আরও গতিশীল করবে।

তিনি আরও বলেন, কুমিল্লা অঞ্চলে এ বছর ধানের মণ ছিল ১১শ’ থেকে সাড়ে ১১শ টাকা। সরকার ধান কিনেছে সাড়ে ১৩শ’ দিয়ে। এর কারণ মধ্যস্বত্বভোগীরা কৃষকের উৎপাদিত অর্থের মধ্যে ভাগ বসায়। একজন কৃষকের যখন কৃষি কার্ড থাকবে তখন আর কারো পক্ষে ভাগ বসানো সম্ভব হবে না। কৃষরাও দুই নম্বরি করতে পারবে না। এই কৃষি কার্ডে আপনার জমি কতটুকু সেটাও উল্লেখ আছে। আপনার জমি দেড় কানি (৬০ শতাংশ), আপনি বলবেন আমি ৫০ কানি (২ হাজার শতাংশ) জমি চাষ করেছি আমার কাছ থেকে ৫০ কানির ধান কিনেন, তা হবে না।

কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে মন্ত্রী নির্বাচিত কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করেন এবং কৃষি বিভাগের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসময় কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন, জীবনমান বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লায় ১ হাজার ৪৫৮ জন কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়।

জাহিদ পাটোয়ারী/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow