প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্গন্ধমুক্ত হচ্ছে ঢাকা-আরিচা মহাসড়ক: প্রতিমন্ত্রী

প্রায় দুই দশক পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা-আরিচা মহাসড়ককে দুর্গন্ধমুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (১১ জুলাই) দুপুরে সাভারের ভাঙ্গা ব্রিজ এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, “সাভারবাসী যেন দীর্ঘদিনের ময়লা ও দুর্গন্ধের ভোগান্তি থেকে মুক্তি পায়, সে লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। মহাসড়কে কেউ নতুন করে ময়লা ফেললে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ”তিনি আরও বলেন, মহাসড়কের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি স্থানীয় প্রশাসনকে নিয়মিত নজরদারি জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাভারের আলমনগর এলাকায় অবস্থিত আমিনবাজার রাজস্ব সার্কেল (ভূমি) কার্যালয়ও পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্গন্ধমুক্ত হচ্ছে ঢাকা-আরিচা মহাসড়ক: প্রতিমন্ত্রী

প্রায় দুই দশক পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা-আরিচা মহাসড়ককে দুর্গন্ধমুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (১১ জুলাই) দুপুরে সাভারের ভাঙ্গা ব্রিজ এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “সাভারবাসী যেন দীর্ঘদিনের ময়লা ও দুর্গন্ধের ভোগান্তি থেকে মুক্তি পায়, সে লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। মহাসড়কে কেউ নতুন করে ময়লা ফেললে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

”তিনি আরও বলেন, মহাসড়কের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি স্থানীয় প্রশাসনকে নিয়মিত নজরদারি জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাভারের আলমনগর এলাকায় অবস্থিত আমিনবাজার রাজস্ব সার্কেল (ভূমি) কার্যালয়ও পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow