প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। রোববার (২৪ মে) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশে প্রায় চার বছরের দায়িত্ব পালন শেষে প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বরে ঢাকায় ভারতের ১৮তম হাইকমিশনার হিসেবে যোগ দেন প্রণয় ভার্মা। প্রণয় ভার্মা ১৯৯৪ সালে ভারতীয় ফরেন সার্ভিসে যোগ দেন। ঢাকায় আসার আগে তিনি ২০১৯ সালের জুলাই থেকে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। প্রণয় ভার্মা তার পেশাগত জীবনে হংকং, সান ফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু, ওয়াশিংটন ডিসি ও হ্যানয়ে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow