প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন নাজমুল
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন শরীয়তপুরের সন্তান কে এম নাজমুল হক।
তিনি সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের পশ্চিম সারেঙ্গা গ্রামের বাসিন্দা আ. হক খানের ছেলে।
সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনের বলা হয়, কে এম নাজমুল হককে অন্য যে কোনো পেশা পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব পদে ৯ম গ্রেড বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই নিয়োগগুলোর অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
কে এম নাজমুল হক জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। সর্বশেষ তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির তথ্য-প্রযুক্তিবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পাওয়ায় এলাকায় আনন্দ বিরাজ করছে। স্থানীয়রা এ নিয়োগকে শরীয়তপুরবাসীর জন্য গৌরবজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।