প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক হলেন ডা. বিটু
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী ব্যক্তিগত চিকিৎসক হয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. আনম মনোয়ারুল কাদির বিটু। এই পদে প্রেষণে নিয়োগ প্রদানের নিমিত্তে তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সিনিয়র সহকারী সচিব সাধনা ত্রিপুরা স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৯.০২.২০২৬ তারিখের ০৫.০০,০০০০,০০০,১৩২.১৯.০০২৪. ২৫-১৪২ সংখ্যক স্মারকের পরিপ্রেক্ষিতে এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকার ১৯.০২.২০২৬ তারিখের বিএমইউ/২০২৬/১৮০৫ সংখ্যক স্মারকের সম্মতিক্রমে মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক হিসেবে প্রেষণে নিয়োগ প্রদানের নিমিত্ত ডা. আনম মনোয়ারুল কাদির (বিটু), সহকারী অধ্যাপক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা-এর চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। ডা. মনোয়ারুল কাদির বিটু
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী ব্যক্তিগত চিকিৎসক হয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. আনম মনোয়ারুল কাদির বিটু। এই পদে প্রেষণে নিয়োগ প্রদানের নিমিত্তে তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সিনিয়র সহকারী সচিব সাধনা ত্রিপুরা স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৯.০২.২০২৬ তারিখের ০৫.০০,০০০০,০০০,১৩২.১৯.০০২৪. ২৫-১৪২ সংখ্যক স্মারকের পরিপ্রেক্ষিতে এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকার ১৯.০২.২০২৬ তারিখের বিএমইউ/২০২৬/১৮০৫ সংখ্যক স্মারকের সম্মতিক্রমে মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক হিসেবে প্রেষণে নিয়োগ প্রদানের নিমিত্ত ডা. আনম মনোয়ারুল কাদির (বিটু), সহকারী অধ্যাপক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা-এর চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ডা. মনোয়ারুল কাদির বিটু ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর যুগ্ম মহাসচিব এবং অলাভজনক মানবসেবামূলক প্ল্যাটফর্ম ‘রক্তস্পন্দন’-এর চিফ কো-অর্ডিনেটর।
What's Your Reaction?