প্রধানমন্ত্রী আসলে দেশসেবা করতেই দায়িত্ব নিয়েছেন: অতিরিক্ত প্রেস সচিব
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশসেবা করতেই দায়িত্ব নিয়েছেন বলে মন্তব্য করেছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে শনিবার (১৮ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে দেশসেবা করতেই দায়িত্ব নিয়েছেন। ভালোভাবে কাজ শুরু করতেই তার দায়িত্ব নেওয়া। তিনি চান দেশের ভালো কাজগুলো হোক। তবে এ ক্ষেত্রে যুদ্ধ এবং এর জেরে জ্বালানি তেলের সংকট বাধা হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘এটা ছাড়া আমার মনে হয়, অন্য প্রশাসনিক এবং যে খারাপ কাজগুলো দুষ্টু লোকরা করছিল, এগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেক কমে গেছে।’ উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, স্পিচ রাইটার মাহফুজুর রহমান, প্রেস সচিব সালেহ শিবলী, উপ-প্রেস সচিব মুস্তফা জুলফিকার হাসান, মো. সুজাউদ্দৌলা ও শাহাদাৎ হোসেন স্বাধীন এবং সহকারী প্রেস সচিব নাজমুল হক খান ও আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশসেবা করতেই দায়িত্ব নিয়েছেন বলে মন্তব্য করেছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে শনিবার (১৮ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে দেশসেবা করতেই দায়িত্ব নিয়েছেন। ভালোভাবে কাজ শুরু করতেই তার দায়িত্ব নেওয়া। তিনি চান দেশের ভালো কাজগুলো হোক।
তবে এ ক্ষেত্রে যুদ্ধ এবং এর জেরে জ্বালানি তেলের সংকট বাধা হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘এটা ছাড়া আমার মনে হয়, অন্য প্রশাসনিক এবং যে খারাপ কাজগুলো দুষ্টু লোকরা করছিল, এগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেক কমে গেছে।’
উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, স্পিচ রাইটার মাহফুজুর রহমান, প্রেস সচিব সালেহ শিবলী, উপ-প্রেস সচিব মুস্তফা জুলফিকার হাসান, মো. সুজাউদ্দৌলা ও শাহাদাৎ হোসেন স্বাধীন এবং সহকারী প্রেস সচিব নাজমুল হক খান ও আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার।
কেএইচ/একিউএফ
What's Your Reaction?