প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিমের
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় এক ফোনালাপে এই আহ্বান জানান তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানাতে তিনি টেলিফোনে কথা বলেছেন। এ সময় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করায় বাংলাদেশের জনগণের পরিপক্কতার প্রশংসা করেন তিনি। তিনি আরও বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতর স্তরে উন্নীত ও শক্তিশালী করতে মালয়েশিয়া বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। আলাপকালে আনোয়ার ইব্রাহিম সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ জানান। পোস্টের শেষদিকে আশা প্রকাশ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মালয়েশিয়া ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও জোরদার হবে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় এক ফোনালাপে এই আহ্বান জানান তিনি।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানাতে তিনি টেলিফোনে কথা বলেছেন।
এ সময় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করায় বাংলাদেশের জনগণের পরিপক্কতার প্রশংসা করেন তিনি।
তিনি আরও বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতর স্তরে উন্নীত ও শক্তিশালী করতে মালয়েশিয়া বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
আলাপকালে আনোয়ার ইব্রাহিম সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ জানান।
পোস্টের শেষদিকে আশা প্রকাশ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মালয়েশিয়া ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও জোরদার হবে।
What's Your Reaction?