প্রধানমন্ত্রী বললেন আমি আপনাকে ক্যামেরায় দেখি, আজ বাস্তবে দেখলাম
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর চিত্ত মিডিয়ার জুয়েল রানাকে সচিবালয়ে ডেকে নিয়ে দীর্ঘ সময় কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তাকে বলেছেন, আমি আপনাকে ক্যামেরায় দেখি, আজ বাস্তবে দেখলাম। আপনার কনটেন্ট অনেক আগে থেকেই দেখি। গ্রামের মানুষ, মাঠ-ঘাট ও প্রকৃতিকে যেভাবে তুলে ধরেন, তা আমার ভালো লাগে। সোমবার (১ জুন) সচিবালয়ে জুয়েল রানাকে ডেকে নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষি ও প্রকৃতিকে উপজীব্য করে নিয়মিত ভিডিও বানান জুয়েল রানা। ভিডিওর সঙ্গে যুক্ত করেন মানুষ ও সাহিত্য। গত বছরের ৪ ফেব্রুয়ারি চালুর পর ফেসবুকে তার পেজ ‘চিত্ত মিডিয়া’র ফলোয়ার এখন ৪৩ লাখের বেশি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর জুয়েল রানার সাক্ষাৎকার নিয়েছে দৈনিক যুগান্তর। জুয়েল রানা বলেন, আসলে উনি তো প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের প্রধানমন্ত্রী যে আওয়ামী লীগ করে তার প্রধানমন্ত্রী, যে বিএনপি করে তারও প্রধানমন্ত্রী, যে জামায়াতে ইসলামী করে তারও প্রধানমন্ত্রী। রাষ্ট্রের নাগরিক হিসেবে উনি আমাকে ডেকেছিলেন। নাগরিক হিসেবে আমার কর্তব্য হচ্ছে রাষ্ট্রের যে প্রধান রাষ্ট্রনায়ক তার সাথে দেখা করা। উনি ডেকেছিলেন,
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর চিত্ত মিডিয়ার জুয়েল রানাকে সচিবালয়ে ডেকে নিয়ে দীর্ঘ সময় কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তাকে বলেছেন, আমি আপনাকে ক্যামেরায় দেখি, আজ বাস্তবে দেখলাম। আপনার কনটেন্ট অনেক আগে থেকেই দেখি। গ্রামের মানুষ, মাঠ-ঘাট ও প্রকৃতিকে যেভাবে তুলে ধরেন, তা আমার ভালো লাগে।
সোমবার (১ জুন) সচিবালয়ে জুয়েল রানাকে ডেকে নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষি ও প্রকৃতিকে উপজীব্য করে নিয়মিত ভিডিও বানান জুয়েল রানা। ভিডিওর সঙ্গে যুক্ত করেন মানুষ ও সাহিত্য। গত বছরের ৪ ফেব্রুয়ারি চালুর পর ফেসবুকে তার পেজ ‘চিত্ত মিডিয়া’র ফলোয়ার এখন ৪৩ লাখের বেশি।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর জুয়েল রানার সাক্ষাৎকার নিয়েছে দৈনিক যুগান্তর।
জুয়েল রানা বলেন, আসলে উনি তো প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের প্রধানমন্ত্রী যে আওয়ামী লীগ করে তার প্রধানমন্ত্রী, যে বিএনপি করে তারও প্রধানমন্ত্রী, যে জামায়াতে ইসলামী করে তারও প্রধানমন্ত্রী। রাষ্ট্রের নাগরিক হিসেবে উনি আমাকে ডেকেছিলেন। নাগরিক হিসেবে আমার কর্তব্য হচ্ছে রাষ্ট্রের যে প্রধান রাষ্ট্রনায়ক তার সাথে দেখা করা। উনি ডেকেছিলেন, এজন্য গিয়েছিলাম। উনি আসলে দোয়া করেছেন এবং উনি বলছেন উনি অনেক আগে থেকেই আমার কন্টেন্টগুলো দেখেন এবং উনার ভালো লাগে। বলেছেন যে আমি (তারেক রহমান) প্রকৃতির মানুষ। এখন ব্যস্ততা বেড়েছে, তবু আপনার কন্টেন্টগুলো আমি দেখি, আমার ভালো লাগে। আপনি গ্রামকে দেখান, গ্রামের মানুষকে দেখান, মাঠঘাটকে দেখান, আমার ভালো লাগে।
আপনাকে কোনো পরামর্শ দিয়েছেন বা উপদেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বা আপনি কোনো উপদেশ দিয়েছেন তাকে বা পরামর্শ দিয়েছেন?
এই প্রশ্নের জবাবে জুয়েল রানা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডাকলেন এবং বললেন যে আপনার জন্য আমার ছোট্ট একটা অনুরোধ আপনি কখনো এটা ছেড়ে দেবেন না, কখনোই ছাড়বেন না। প্রকৃতিকে নিয়ে কন্টেন্ট তৈরি করেন। আমি দেখি, মুগ্ধ হই। আর দেখি বলেই আপনাকে ডেকেছি। কখনো এটি ছাড়বেন না, শিল্পসাহিত্যের চর্চা থামাবেন না, আপনি পড়াশোনা করেছেন ইউনিভার্সিটিতে লয়ে। আমি জানি, খবর পেয়েছি, খবর রেখেছি। চাকরি করেননি। আমি খবর পেয়েছি। প্রকৃতিকে ভালোবাসার জন্য কয়েকটা মাতাল থাকা দরকার, পাগল থাকা দরকার। ঠিক যেভাবে আমি বলেছিলাম এর আগে যে আসলে কিছু কিছু পাগল তো পৃথিবীতে থাকতে হয়।’
আরও পড়ুন
কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না, জুয়েল রানাকে প্রধানমন্ত্রী
‘উনি (প্রধানমন্ত্রী) আমার পাগলামিটাকে প্রশ্রয় দিয়েছেন। বলেছেন যে যেহেতু আপনি আমার কাছে কিছুই চাইলেন না। আমি আপনার জন্য হয়তো কিছুই করতে পারলাম না। আমি একটা অনুরোধ করি প্রকৃতিকে ছাড়বেন না, প্রকৃতিকে ভালোবাসে এভাবে লেগে থাকেন এবং শিল্পসাহিত্যের চর্চা দিয়ে প্রকৃতিকে আরও সুন্দর করে বর্ণনা করেন যেন আমরা স্ক্রিনে দেখে মুগ্ধ হই।’
জুয়েল রানা বলেন, ‘আমার যাওয়ার সাথে সাথে উনি বলছেন যে আমি আপনাকে ক্যামেরায় দেখি, আজকে বাস্তবে দেখলাম। আমার ভালো লাগছিল আমার নিজের কাছে ভালো লাগছিল।’
এমএমএআর
What's Your Reaction?