প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয়বারের মতো ঢাবিতে তারেক রহমান 

প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তিনি ক্যাম্পাসে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় সাধারণ শিক্ষার্থীরাও হাত নেড়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ইতোমধ্যে ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছে। এর আগে গত ১২ মে প্রধানমন্ত্রী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে ‘ট্রান্সফরমিং হাইয়ার অ্যাডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্স’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় অংশ নেন তারেক রহমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow