প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের একটি প্রতিনিধিদল। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জাপানের রাষ্ট্রদূত ও মিশনপ্রধান মাসাতো ওয়াতানাবে। এসময় প্রতিনিধিদলে আরও ছিলেন রিক্কিও বিশ্ববিদ্যালয়ের আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ কলেজের সহযোগী অধ্যাপক নাওনোরি কুসাকাবে। এ ছাড়া প্রতিনিধিদলে ছিলেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পশ্চিম এশিয়া বিভাগের প্রিন্সিপাল ডেপুটি ডিরেক্টর সোনোকো ইচিমুরা, সহকারী পরিচালক ইয়োশিয়াকি কোবায়াশি, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি, ঢাকায় জাপান দূতাবাসের প্রথম সচিব ও রাজনৈতিক শাখার প্রধান কোমিনে কেন, দ্বিতীয় সচিব নিশি ইউকি এবং রাজনৈতিক শাখার উপদেষ্টা সোনে কেইতা। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সচিব ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় শাখার

প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জাপানের রাষ্ট্রদূত ও মিশনপ্রধান মাসাতো ওয়াতানাবে।

এসময় প্রতিনিধিদলে আরও ছিলেন রিক্কিও বিশ্ববিদ্যালয়ের আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ কলেজের সহযোগী অধ্যাপক নাওনোরি কুসাকাবে।

এ ছাড়া প্রতিনিধিদলে ছিলেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পশ্চিম এশিয়া বিভাগের প্রিন্সিপাল ডেপুটি ডিরেক্টর সোনোকো ইচিমুরা, সহকারী পরিচালক ইয়োশিয়াকি কোবায়াশি, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি, ঢাকায় জাপান দূতাবাসের প্রথম সচিব ও রাজনৈতিক শাখার প্রধান কোমিনে কেন, দ্বিতীয় সচিব নিশি ইউকি এবং রাজনৈতিক শাখার উপদেষ্টা সোনে কেইতা।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সচিব ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় শাখার মহাপরিচালক মোহাম্মদ নূরে আলম।

সাক্ষাতে বাংলাদেশের নির্বাচনব্যবস্থা, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং বাংলাদেশ–জাপান দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে মতবিনিময় হয়।

এমইউ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow