প্রবাসীদের জন্য আরব আমিরাতের ভিসা নীতিতে ৬ বড় পরিবর্তন

চলতি বছরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রবেশ ও আবাসনসংক্রান্ত ভিসা নীতিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। প্রবাসী নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা সুবিধা থেকে শুরু করে ৪৮ ঘণ্টায় পর্যটক ভিসা অনুমোদন করা হয়েছে। বিনিয়োগকারীদের আবাসিক ভিসার নতুন নিয়মসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে দেশটির ভিসা নীতিতে।  শনিবার (৪ জুলাই) খালিজ টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এসব পরিবর্তনের কথা জানানো হয়।  অন-অ্যারাইভাল ভিসা সুবিধা   আমিরাতের ফেডারেল অথরিটি ৬টি দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা সম্প্রসারণ করেছে। এর ফলে ১৪ দিন ও ৬০ দিনের ভিসা ক্যাটাগরিতে আরও বেশি বিদেশি নাগরিক সহজে দেশটিতে প্রবেশ করতে পারবেন।  আগে এই সুবিধা শুধু নির্দিষ্ট শর্ত পূরণকারী ভারতীয় নাগরিকদের জন্য ছিল। এখন এর সঙ্গে যুক্ত হয়েছে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার নাগরিকরাও। ৪৮ ঘণ্টার মধ্যে পর্যটক ভিসা দুবাই ভ্রমণে আগ্রহীরা এখন মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই একবার প্রবেশযোগ্য পর্যটক ভিসার অনুমোদন পাবেন।  গত মাসে দেশটি জানায়, অনুমোদিত পর্যটন অফিসের মাধ্যমে আবেদন করলে ৩০ থেকে ৬০ দ

প্রবাসীদের জন্য আরব আমিরাতের ভিসা নীতিতে ৬ বড় পরিবর্তন

চলতি বছরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রবেশ ও আবাসনসংক্রান্ত ভিসা নীতিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। প্রবাসী নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা সুবিধা থেকে শুরু করে ৪৮ ঘণ্টায় পর্যটক ভিসা অনুমোদন করা হয়েছে। বিনিয়োগকারীদের আবাসিক ভিসার নতুন নিয়মসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে দেশটির ভিসা নীতিতে। 

শনিবার (৪ জুলাই) খালিজ টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এসব পরিবর্তনের কথা জানানো হয়। 

অন-অ্যারাইভাল ভিসা সুবিধা  

আমিরাতের ফেডারেল অথরিটি ৬টি দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা সম্প্রসারণ করেছে। এর ফলে ১৪ দিন ও ৬০ দিনের ভিসা ক্যাটাগরিতে আরও বেশি বিদেশি নাগরিক সহজে দেশটিতে প্রবেশ করতে পারবেন। 

আগে এই সুবিধা শুধু নির্দিষ্ট শর্ত পূরণকারী ভারতীয় নাগরিকদের জন্য ছিল। এখন এর সঙ্গে যুক্ত হয়েছে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার নাগরিকরাও।

৪৮ ঘণ্টার মধ্যে পর্যটক ভিসা

দুবাই ভ্রমণে আগ্রহীরা এখন মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই একবার প্রবেশযোগ্য পর্যটক ভিসার অনুমোদন পাবেন। 

গত মাসে দেশটি জানায়, অনুমোদিত পর্যটন অফিসের মাধ্যমে আবেদন করলে ৩০ থেকে ৬০ দিনের মেয়াদের পর্যটক ভিসা ৪৮ ঘণ্টার মধ্যেই অনুমোদন দেওয়া হবে। 

বিনিয়োগকারীদের ভিসার নিয়মে পরিবর্তন

দুবাই কর্তৃপক্ষ সম্পত্তির ভিত্তিতে দেওয়া দুই বছরের আবাসিক ভিসার শর্তে পরিবর্তন এনেছে। 

নতুন নিয়ম অনুযায়ী, একক মালিকানার ক্ষেত্রে আগে যে ন্যূনতম সাত লাখ ৫০ হাজার দিরহাম মূল্যের সম্পত্তি থাকার শর্ত ছিল, তা বাতিল করা হয়েছে। তবে আবেদনকারীকে অবশ্যই সম্পত্তিটির একক মালিক হতে হবে। 

অন্যদিকে, সম্পত্তির একাধিক মালিক থাকলে প্রত্যেক বিনিয়োগকারীর মালিকানার অংশের মূল্য কমপক্ষে চার লাখ দিরহাম হতে হবে। মালিকানা সমানভাবে ভাগ হলেও এই শর্ত পূরণ করতে হবে।

জরিমানায় সাময়িক ছাড়

আঞ্চলিক আকাশসীমা বন্ধ এবং বিমান চলাচলে বিঘ্নের কারণে যেসব দর্শনার্থী অতিরিক্ত সময় অবস্থান করছিলেন, তাদের জন্য জরিমানা ছাড়া আরও ৩০ দিনের অতিরিক্ত সময় দিয়েছে দেশটি।   

কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ পরিস্থিতির অবসান হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের আগামী ৯ জুলাইয়ের মধ্যে ভিসার অবস্থা নিয়মিত করতে হবে অথবা আমিরাত ত্যাগ করতে হবে। 

স্মার্ট মেডিকেল ভিসা চালু 

চিকিৎসার জন্য আমিরাতে যাওয়া বিদেশি রোগীদের জন্য ‘স্মার্ট মেডিকেল ভিসা’ চালুর উদ্যোগ নিয়েছে দেশটি। 

এ লক্ষ্যে জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স-দুবাই এবং দুবাই হেলথ অথরিটি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।  

এই উদ্যোগের মাধ্যমে চিকিৎসাপ্রার্থী পর্যটকদের জন্য ভিসা, আবাসন ও স্বাস্থ্যসেবাকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনা হবে। রোগীদের আমিরাতে আসার আগের প্রস্তুতি থেকে শুরু করে চিকিৎসা ও পরবর্তী ফলো-আপ পর্যন্ত পুরো প্রক্রিয়া সহজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিন দেশের নাগরিকদের নতুন ভিসা স্থগিত

ইবোলা ভাইরাসের বিস্তার ঠেকাতে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে আমিরাত। 

ন্যাশনাল ইমার্জেন্সি, ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার্স ম্যানেজমেন্ট অথরিটি (এনসিইএমএ) এবং আইসিপি যৌথভাবে এই সতর্কতামূলক পদক্ষেপের ঘোষণা দেয়।

গত ৬ জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়ন বা অবনতির ওপর ভিত্তি করে এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow