প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর
রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২২ জুন) ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর গান্ধীমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামের সৈয়দ আশরাফের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে প্রাইভেটকারযোগে বাড়ির উদ্দেশে রওনা দেন আব্দুল্লাহ। ফেরার পথে কালুখালীর গান্ধীমারা এলাকায় পাংশা হাইওয়ে থানার পাশ দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের বহনকারী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে আব্দুল্লাহ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় প্রাইভেটকারের চালকসহ আরও তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের ফুফাতো ভাই মিজানুর রহমান ল
রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২২ জুন) ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর গান্ধীমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামের সৈয়দ আশরাফের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে প্রাইভেটকারযোগে বাড়ির উদ্দেশে রওনা দেন আব্দুল্লাহ। ফেরার পথে কালুখালীর গান্ধীমারা এলাকায় পাংশা হাইওয়ে থানার পাশ দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের বহনকারী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে আব্দুল্লাহ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় প্রাইভেটকারের চালকসহ আরও তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের ফুফাতো ভাই মিজানুর রহমান লিমন জানান, প্রবাসী মামা-শ্বশ্বরকে নিয়ে বাড়ি ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন আব্দুল্লাহ। তার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?