প্রযুক্তির ভুলে বেঁচে স্মিথ স্বীকার করলেন তিনি ‘ভাগ্যবান’
স্টিভেন স্মিথের ভাগ্য বটে! শুরুতে স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে যাওয়ার পর প্রযুক্তিতে দ্বিতীয়বার ‘জীবন’ পান অস্ট্রেলিয়ান ব্যাটার। আর ভাগ্যকে পাশে পেয়ে পরে অস্ট্রেলিয়াকে সম্মানজনক স্কোর এনে দেন তিনি। ডারউইন টেস্টের প্রথম দিন শেষে তাই নিজেকে ভাগ্যবান বলে অকপটে স্বীকারও করলেন স্মিথ। অথচ, আউট মনে করে এক পর্যায়ে ড্রেসিংরুমের দিকে হাঁটাও শুরু করেছিলেন সাবেক অধিনায়ক। ব্যাটে লাগা বুঝতে পেরেছিলেন কি না এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার মনে হয় লেগেছিল। তবে কি আমি ভাগ্যবান ছিলাম? আমার মনে হয়, অবশ্যই। মাঝেমধ্যে এসব মেনে নিয়েই এগিয়ে যেতে হয়।’ প্রযুক্তি আজ তার জীবন বাঁচিয়েছে বলে জানান স্মিথ। ৩৭ বছর বয়সী ব্যাটার বলেন, ‘সাধারণত এটি (প্রযুক্তি) বেশ ভালোই কাজ করে। হয়তো বল স্পর্শই করেনি, আমি ঠিক জানি না। তবে নিশ্চিতভাবেই কিছু একটা টের পেয়েছিলাম। আর আমাকে যদি আউট দেওয়া হতো, সোজা হাঁটা শুরু করতাম। তবে হ্যাঁ, আজ প্রযুক্তিই আমাকে বাঁচিয়ে দিল।’ টেস্টের ২১তম ওভারে বেঁচে যান স্মিথ। ইবাদত হোসেনের করা চতুর্থ বলটি উইকেটরক্ষক লিটন দাস ধরেই উল্লাস শুরু করলেন। স্মিথেরও মনে হয়েছিল ব্যাটে লেগেছে, যে কারণে কিছুটা হাঁ
স্টিভেন স্মিথের ভাগ্য বটে! শুরুতে স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে যাওয়ার পর প্রযুক্তিতে দ্বিতীয়বার ‘জীবন’ পান অস্ট্রেলিয়ান ব্যাটার। আর ভাগ্যকে পাশে পেয়ে পরে অস্ট্রেলিয়াকে সম্মানজনক স্কোর এনে দেন তিনি। ডারউইন টেস্টের প্রথম দিন শেষে তাই নিজেকে ভাগ্যবান বলে অকপটে স্বীকারও করলেন স্মিথ।
অথচ, আউট মনে করে এক পর্যায়ে ড্রেসিংরুমের দিকে হাঁটাও শুরু করেছিলেন সাবেক অধিনায়ক। ব্যাটে লাগা বুঝতে পেরেছিলেন কি না এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার মনে হয় লেগেছিল। তবে কি আমি ভাগ্যবান ছিলাম? আমার মনে হয়, অবশ্যই। মাঝেমধ্যে এসব মেনে নিয়েই এগিয়ে যেতে হয়।’
প্রযুক্তি আজ তার জীবন বাঁচিয়েছে বলে জানান স্মিথ। ৩৭ বছর বয়সী ব্যাটার বলেন, ‘সাধারণত এটি (প্রযুক্তি) বেশ ভালোই কাজ করে। হয়তো বল স্পর্শই করেনি, আমি ঠিক জানি না। তবে নিশ্চিতভাবেই কিছু একটা টের পেয়েছিলাম। আর আমাকে যদি আউট দেওয়া হতো, সোজা হাঁটা শুরু করতাম। তবে হ্যাঁ, আজ প্রযুক্তিই আমাকে বাঁচিয়ে দিল।’
টেস্টের ২১তম ওভারে বেঁচে যান স্মিথ। ইবাদত হোসেনের করা চতুর্থ বলটি উইকেটরক্ষক লিটন দাস ধরেই উল্লাস শুরু করলেন। স্মিথেরও মনে হয়েছিল ব্যাটে লেগেছে, যে কারণে কিছুটা হাঁটা শুরু করে দেন। তবে আম্পায়ার কুমার ধর্মসেনা আউট না দেওয়ায় থেমে যান তিনি। বিপরীতে সঙ্গে সঙ্গেই রিভিউয়ের আবেদন করেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
"Did you nick that?"
"I think so, yeah."
Watch Steve Smith's full press conference after day one of #AUSvBAN: https://t.co/UPFVhNe5II pic.twitter.com/hzoOHz4xVR — cricket.com.au (@cricketcomau) August 13, 2026
রিভিউয়ে দেখা যায়, স্মিথের ব্যাটে কোনো স্পর্শই হয়নি। তাতে বেঁচে যান স্মিথ। তখন বোলার-ব্যাটার দুজনই কিছুটা অবাক হন। ব্যক্তিগত ৭ রানে দ্বিতীয়বার ‘জীবন’ পাওয়া অস্ট্রেলিয়ান ব্যাটার এর আগে ২ রানে পেয়েছেন। ইবাদতের বলেই ১৭ তম ওভারে স্লিপে ক্যাচ দিলে তা ধরতে ব্যর্থ হন তানজিদ হাসান তামিম।
দুবার জীবন পেয়ে পরে অস্ট্রেলিয়াকে একাই টেনে নেন স্মিথ। তার ৭১ রানের ইনিংসে ভর করেই প্রথম ইনিংসে ১৯৮ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ইবাদতের মন্দ কপাল হলেও দিনটা ছিল হাসান মাহমুদের। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। অবশ্য ৫ নয়, ৫৫ রানে ক্যারিয়ারসেরা ৬ উইকেট নিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার। বাংলাদেশ দিন শেষ করেছে ১ উইকেটে ৯৬ রানে।
What's Your Reaction?