প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে লুকানো ৩০ হাজার ইয়াবা জব্দ
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে বিশেষ অভিযানে একটি প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেলে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার (১৮ জুলাই) রাত দেড়টার দিকে মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি চেকপোস্টে তল্লাশির সময় এসব ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতার হোসেন আলী (৪৫) কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফির বিল এলাকার বাসিন্দা সামশুল আলমের ছেলে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেট কারে বিপুল ইয়াবা পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে মেরিন ড্রাইভ সড়কে চেকপোস্ট বসানো হয়। সন্দেহভাজন প্রাইভেট কারটি থামিয়ে তল্লাশি চালিয়ে ইয়াবা জব্দ করা হয়। তল্লাশিকালে নাম্বারহীন প্রাইভেট কারটির গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকিয়ে রাখা ৩০ হাজার ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতার করা হয় গাড়ির চালককে। ওসি আরও জানান, ইয়াবার চালানটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, তা জানত
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে বিশেষ অভিযানে একটি প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) বিকেলে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার (১৮ জুলাই) রাত দেড়টার দিকে মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি চেকপোস্টে তল্লাশির সময় এসব ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতার হোসেন আলী (৪৫) কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফির বিল এলাকার বাসিন্দা সামশুল আলমের ছেলে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেট কারে বিপুল ইয়াবা পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে মেরিন ড্রাইভ সড়কে চেকপোস্ট বসানো হয়। সন্দেহভাজন প্রাইভেট কারটি থামিয়ে তল্লাশি চালিয়ে ইয়াবা জব্দ করা হয়। তল্লাশিকালে নাম্বারহীন প্রাইভেট কারটির গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকিয়ে রাখা ৩০ হাজার ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতার করা হয় গাড়ির চালককে।
ওসি আরও জানান, ইয়াবার চালানটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, তা জানতে হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে।
সায়ীদ আলমগীর/কেএইচকে/এএসএম
What's Your Reaction?