প্রাইভেটকারে ইয়াবা পাচার, দুই তরুণীসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফের শীলখালীতে প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারের সময় ৪২ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার (১০ এপ্রিল) বিজিবি-৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। তারা হলেন, টেকনাফ থানার উত্তর পাড়া (৮ নং ওয়ার্ড) এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মো. মাসুদ শরিফ (২২), কক্সবাজার সদর থানার সমিতিপাড়া এলাকার মৃত সফিকুল ইসলামের মেয়ে মোসা. বিউটি (২৭) এবং একই এলাকার মৃত আব্দুর রশিদের মেয়ে মোসা. মাহিম (১৯)। বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর ৩টা ২৫ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে শীলখালী অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির তেলের ট্যাংকের ভেতর বিশেষভাবে লুকানো ২১টি পোটলা উদ্ধার করা হয়। যেখানে প্রায় ৪২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার এবং তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশে কক্সবাজারে নিয়ে

প্রাইভেটকারে ইয়াবা পাচার, দুই তরুণীসহ আটক ৩
কক্সবাজারের টেকনাফের শীলখালীতে প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারের সময় ৪২ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার (১০ এপ্রিল) বিজিবি-৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। তারা হলেন, টেকনাফ থানার উত্তর পাড়া (৮ নং ওয়ার্ড) এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মো. মাসুদ শরিফ (২২), কক্সবাজার সদর থানার সমিতিপাড়া এলাকার মৃত সফিকুল ইসলামের মেয়ে মোসা. বিউটি (২৭) এবং একই এলাকার মৃত আব্দুর রশিদের মেয়ে মোসা. মাহিম (১৯)। বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর ৩টা ২৫ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে শীলখালী অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির তেলের ট্যাংকের ভেতর বিশেষভাবে লুকানো ২১টি পোটলা উদ্ধার করা হয়। যেখানে প্রায় ৪২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার এবং তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন। বিজিবি-৬৪ ( উখিয়া) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক চোরাচালান চক্রের অন্য সদস্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow