প্রাইভেটকারে বিশেষ কৌশলে লুকানো ছিল ৭০ কেজি গাঁজা, আটক ৩

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। শনিবার (২৩ মে) দিবাগত রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারৈয়ারহাট বাজার এলাকার খান সিটি সেন্টারের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন মো. সোহেল (৩২), মো. সারোয়ার কামাল ওরফে কামাল ওরফে কালু (৩৩) এবং কামরুল হাসান (৪৩)। তাদের সবার বাড়ি কক্সবাজার সদর উপজেলায়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি প্রাইভেটকারে করে কুমিল্লা থেকে কক্সবাজারে গাঁজা পাচার করা হচ্ছে। পরে বারৈয়ারহাট এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামানো হয়। তল্লাশি চালিয়ে গাড়ির পেছনের অংশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা পাঁচটি কার্টনের ভেতর থেকে ২৭টি বান্ডিলে রাখা ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য প্রায় সাত লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব। র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উদ্ধার হওয়া আলামত

প্রাইভেটকারে বিশেষ কৌশলে লুকানো ছিল ৭০ কেজি গাঁজা, আটক ৩

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

শনিবার (২৩ মে) দিবাগত রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারৈয়ারহাট বাজার এলাকার খান সিটি সেন্টারের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. সোহেল (৩২), মো. সারোয়ার কামাল ওরফে কামাল ওরফে কালু (৩৩) এবং কামরুল হাসান (৪৩)। তাদের সবার বাড়ি কক্সবাজার সদর উপজেলায়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি প্রাইভেটকারে করে কুমিল্লা থেকে কক্সবাজারে গাঁজা পাচার করা হচ্ছে। পরে বারৈয়ারহাট এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামানো হয়। তল্লাশি চালিয়ে গাড়ির পেছনের অংশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা পাঁচটি কার্টনের ভেতর থেকে ২৭টি বান্ডিলে রাখা ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য প্রায় সাত লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উদ্ধার হওয়া আলামতসহ তাদের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow