প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন চাঁপাইনবাবগঞ্জে প্রাচীন গৌড়ের ঐতিহাসিক ছোট সোনামসজিদ পরিদর্শন করেছেন। বুধবার ( ১৭ জুন) সকালে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকায় পৌঁছে ঐতিহাসিক গৌড়ের সুলতানী আমলের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন স্থাপনা ঘুরে দেখেন তিনি। এসময় ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনের অংশ হিসেবে তিনি সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রম পর্যবেক্ষণ ও স্থলবন্দরের ইমিগ্রেশন কার্যক্রমও পরিদর্শন করেন। পরে রাষ্ট্রদূত সোনামসজিদ বিওপিতে বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা কার্যক্রম এবং সীমান্ত পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি। এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ছোট সোনা মসজিদ সুলতানী আমলের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন হিসেবে পরিচিত এবং প্রতিবছর দেশ-বিদেশের অসংখ্য পর্যটক ও গবেষক এই ঐতিহাসিক স্থা

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন চাঁপাইনবাবগঞ্জে প্রাচীন গৌড়ের ঐতিহাসিক ছোট সোনামসজিদ পরিদর্শন করেছেন।

বুধবার ( ১৭ জুন) সকালে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকায় পৌঁছে ঐতিহাসিক গৌড়ের সুলতানী আমলের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন স্থাপনা ঘুরে দেখেন তিনি। এসময় ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রম পর্যবেক্ষণ ও স্থলবন্দরের ইমিগ্রেশন কার্যক্রমও পরিদর্শন করেন। পরে রাষ্ট্রদূত সোনামসজিদ বিওপিতে বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা কার্যক্রম এবং সীমান্ত পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ছোট সোনা মসজিদ সুলতানী আমলের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন হিসেবে পরিচিত এবং প্রতিবছর দেশ-বিদেশের অসংখ্য পর্যটক ও গবেষক এই ঐতিহাসিক স্থাপনা দেখতে শিবগঞ্জে আসেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow