প্রাণীখাদ্যের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা

দেশের পোল্ট্রি, ডেইরি ও মৎস্য খাদ্য উৎপাদনকারী শিল্পের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে বাজেটে। পাশাপাশি পোল্ট্রি খাতের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতেও রেয়াতি সুবিধা দেওয়া হবে। বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বক্তব্যে বলেন, পোল্ট্রি, ডেইরি ও মৎস্য খাদ্য উৎপাদনকারী শিল্পের ধারাবাহিক প্রবৃদ্ধি ও সুরক্ষায় সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে তিনটি কাঁচামাল নতুনভাবে অন্তর্ভুক্ত করে শূন্য শতাংশ হারে রেয়াতি সুবিধা প্রদানের প্রস্তাব করছি। এছাড়া তিনি বলেন, পোল্ট্রি খাতের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে রেয়াতি সুবিধা প্রদান করা দরকার। ফলে পোল্ট্রি ও ডেইরি শিল্পের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ উৎপাদনকারী দেশীয় প্রতিষ্ঠানসমূহ কর্তৃক এই খাতের কতিপয় উপকরণ আমদানিকে রেয়াতি সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনে নতুনভাবে অন্তর্ভুক্ত করে আমদানি শুল্ক শূন্য শতাংশ করার প্রস্তাব করছি। এনএইচ/এমএমএআর

প্রাণীখাদ্যের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা

দেশের পোল্ট্রি, ডেইরি ও মৎস্য খাদ্য উৎপাদনকারী শিল্পের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে বাজেটে। পাশাপাশি পোল্ট্রি খাতের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতেও রেয়াতি সুবিধা দেওয়া হবে।

বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এ সময় তিনি বক্তব্যে বলেন, পোল্ট্রি, ডেইরি ও মৎস্য খাদ্য উৎপাদনকারী শিল্পের ধারাবাহিক প্রবৃদ্ধি ও সুরক্ষায় সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে তিনটি কাঁচামাল নতুনভাবে অন্তর্ভুক্ত করে শূন্য শতাংশ হারে রেয়াতি সুবিধা প্রদানের প্রস্তাব করছি।

এছাড়া তিনি বলেন, পোল্ট্রি খাতের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে রেয়াতি সুবিধা প্রদান করা দরকার। ফলে পোল্ট্রি ও ডেইরি শিল্পের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ উৎপাদনকারী দেশীয় প্রতিষ্ঠানসমূহ কর্তৃক এই খাতের কতিপয় উপকরণ আমদানিকে রেয়াতি সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনে নতুনভাবে অন্তর্ভুক্ত করে আমদানি শুল্ক শূন্য শতাংশ করার প্রস্তাব করছি।

এনএইচ/এমএমএআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow