প্রাণ গেল ২ যুবকের
সাতক্ষীরার তালায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোরে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের নাসিম ফকির (৩৬) ও হাফিজুল ফকিরের ছেলে মেহেদী হাসান (১৮)। স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, নাসিম ভোরে তার খামারের জন্য মাছ আনতে চুকনগরের উদ্দেশে রওনা হয়েছিলেন। মোটরসাইকেলে তার সঙ্গে ছিলেন মেহেদী। পথে তেঁতুলিয়া এলাকায় ১৮ মাইলের দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি পিকআপের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই নাসিম নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আহত মেহেদীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান। তালা থানার ওসি শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সাতক্ষীরার তালায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোরে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের নাসিম ফকির (৩৬) ও হাফিজুল ফকিরের ছেলে মেহেদী হাসান (১৮)।
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, নাসিম ভোরে তার খামারের জন্য মাছ আনতে চুকনগরের উদ্দেশে রওনা হয়েছিলেন। মোটরসাইকেলে তার সঙ্গে ছিলেন মেহেদী। পথে তেঁতুলিয়া এলাকায় ১৮ মাইলের দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর মোটরসাইকেলটি পিকআপের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই নাসিম নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আহত মেহেদীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।
তালা থানার ওসি শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
What's Your Reaction?