প্রাথমিকে সুপারিশপ্রাপ্তদের সড়কে অবস্থান, শাহবাগে যান-চলাচল বন্ধ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা দ্রুত যোগদানের দাবিতে রাজধানীর শাহবাগে সড়কে অবস্থান নিয়েছেন। ‎রোরবার (২ আগস্ট) বেলা ১১টা থেকে তারা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন।  এরপর জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন। ফলে সড়কের একপাশে যান-চলাচল বন্ধ আছে। যদিও সড়কের অপর লেন দিয়ে দুইপাশের যান-চলাচলের ব্যবস্থা করেছেন পুলিশ সদস্যরা। উল্লেখ্য, ‎প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১ অক্টোবর থেকে সুপারিশপ্রাপ্তদের যোগদানের তারিখ ঘোষণা করলেও প্রার্থীরা চলতি অগাস্ট মাসেই যোগদানের দাবি জানাচ্ছেন।

প্রাথমিকে সুপারিশপ্রাপ্তদের সড়কে অবস্থান, শাহবাগে যান-চলাচল বন্ধ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা দ্রুত যোগদানের দাবিতে রাজধানীর শাহবাগে সড়কে অবস্থান নিয়েছেন।

‎রোরবার (২ আগস্ট) বেলা ১১টা থেকে তারা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন। 

এরপর জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন। ফলে সড়কের একপাশে যান-চলাচল বন্ধ আছে। যদিও সড়কের অপর লেন দিয়ে দুইপাশের যান-চলাচলের ব্যবস্থা করেছেন পুলিশ সদস্যরা।

উল্লেখ্য, ‎প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১ অক্টোবর থেকে সুপারিশপ্রাপ্তদের যোগদানের তারিখ ঘোষণা করলেও প্রার্থীরা চলতি অগাস্ট মাসেই যোগদানের দাবি জানাচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow