প্রাথমিক বৃত্তির ফল আগেই প্রকাশ, তদন্তে কমিটি গঠন

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফল যথাযথ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার আগেই অনলাইনে প্রকাশ হয়ে যাওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ জুলাই) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশ অনুযায়ী, অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিলকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। এছাড়া উপবৃত্তি বিভাগের শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল কবির সুমন সদস্য এবং প্রশাসন-২ শাখার সহকারী পরিচালক মোছা. রোখসানা হায়দার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। আদেশে বলা হয়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফল গত বুধবার (৮ জুলাই) চূড়ান্ত করা হয়। পরে ফলাফল ওয়েব পোর্টালে প্রকাশের জন্য প্রয়োজনীয় লিংক তৈরির দায়িত্ব দেওয়া হয় সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মোহতাব কায়েসকে। একই সঙ্গে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের আগে কোনোভাবেই ফলাফল ওয়েব পোর্টালে আপলোড না করার নির্দেশনাও তাকে দেওয়া হয়েছিল। তবে নির্দেশনা অমান্য করে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা বিভাগের ৯টি জেলার ফলাফল সংশ্লিষ্ট লিংকে আপলোড করা হয়। অল্প সময়ের জন্য

প্রাথমিক বৃত্তির ফল আগেই প্রকাশ, তদন্তে কমিটি গঠন

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফল যথাযথ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার আগেই অনলাইনে প্রকাশ হয়ে যাওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার (৯ জুলাই) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিলকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। এছাড়া উপবৃত্তি বিভাগের শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল কবির সুমন সদস্য এবং প্রশাসন-২ শাখার সহকারী পরিচালক মোছা. রোখসানা হায়দার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

আদেশে বলা হয়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফল গত বুধবার (৮ জুলাই) চূড়ান্ত করা হয়। পরে ফলাফল ওয়েব পোর্টালে প্রকাশের জন্য প্রয়োজনীয় লিংক তৈরির দায়িত্ব দেওয়া হয় সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মোহতাব কায়েসকে। একই সঙ্গে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের আগে কোনোভাবেই ফলাফল ওয়েব পোর্টালে আপলোড না করার নির্দেশনাও তাকে দেওয়া হয়েছিল।

তবে নির্দেশনা অমান্য করে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা বিভাগের ৯টি জেলার ফলাফল সংশ্লিষ্ট লিংকে আপলোড করা হয়। অল্প সময়ের জন্য লিংকগুলো সচল থাকায় সাধারণ ব্যবহারকারীরা সেখান থেকে ফলাফল ডাউনলোড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এ ঘটনায় অনুমতি ছাড়া ফলাফল প্রকাশের কারণ, সংশ্লিষ্টদের দায়িত্ব ও কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা তদন্ত করবে নবগঠিত কমিটি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow