প্রাথমিক বৃত্তির ফল দেখা যাবে কখন, কীভাবে দেখবেন
বহুল কাঙ্ক্ষিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা দেওয়া হলেও এখনো শিক্ষার্থী-অভিভাবকরা ফল দেখতে পারছেন না। ঘোষণার এক ঘণ্টা পার হলেও নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ফল পাওয়া যাচ্ছে না। মোবাইল ফোন থেকে সব নিয়ম মেনে এসএমএস করেও মিলছে না ফলাফল। কখন, কোথায় থেকে ফল জানতে পারবেন, তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, রোববার (১২ জুলাই) দুপুর ১টায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের ঘোষণা দিলেও তা ওয়েবসাইটে এখনো প্রকাশ করা সম্ভব হয়নি। ফল বর্তমানে আপলোডের কাজ চলছে। শেষ হলে তা প্রকাশ করা হবে। আরও পড়ুন প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেলো ৭৯২৪৬ জন জানতে চাইলে অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহীনা ফেরদৌসী জাগো নিউজকে বলেন, ‘মন্ত্রী আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার পর আমাদের আইটি টিম কাজ শুরু করেছে। এখন ফলাফল আপলোড চলছে। দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগতে পারে। সেক্ষেত্রে বিকেল ৩টার পর থেকে ওয়েবসাইটে ফল পাওয়া যেতে পারে।’ ফল দেখা যাবে দুইভাবে দুইভাবে প্রাথমিক বৃত্তির এ ফল জানা যাবে। প্রথমত- নির্ধারিত ওয়েবসাইটে
বহুল কাঙ্ক্ষিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা দেওয়া হলেও এখনো শিক্ষার্থী-অভিভাবকরা ফল দেখতে পারছেন না। ঘোষণার এক ঘণ্টা পার হলেও নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ফল পাওয়া যাচ্ছে না। মোবাইল ফোন থেকে সব নিয়ম মেনে এসএমএস করেও মিলছে না ফলাফল। কখন, কোথায় থেকে ফল জানতে পারবেন, তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, রোববার (১২ জুলাই) দুপুর ১টায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের ঘোষণা দিলেও তা ওয়েবসাইটে এখনো প্রকাশ করা সম্ভব হয়নি। ফল বর্তমানে আপলোডের কাজ চলছে। শেষ হলে তা প্রকাশ করা হবে।
জানতে চাইলে অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহীনা ফেরদৌসী জাগো নিউজকে বলেন, ‘মন্ত্রী আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার পর আমাদের আইটি টিম কাজ শুরু করেছে। এখন ফলাফল আপলোড চলছে। দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগতে পারে। সেক্ষেত্রে বিকেল ৩টার পর থেকে ওয়েবসাইটে ফল পাওয়া যেতে পারে।’
ফল দেখা যাবে দুইভাবে
দুইভাবে প্রাথমিক বৃত্তির এ ফল জানা যাবে। প্রথমত- নির্ধারিত ওয়েবসাইটে https://ipemis.dpe.gov.bd/ প্রবেশ করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে সহজেই ফলাফল দেখা যাবে।
দ্বিতীয়ত- ফল প্রকাশের পর যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: DPE 123456।
এর আগে রোববার দুপুর পৌনে ১টার দিকে সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সেখানে তিনি ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন। তাতে দেখা যায়, এ বছর মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন।
এএএইচ/জেএইচ
What's Your Reaction?

