প্রায় কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী গ্রেপ্তার 

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় দর্শনার বারাদি সীমান্তের পাঁচ কবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম সমর হালদার (২৭)। তিনি চুয়াডাঙ্গার দর্শনা থানার পারকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টা চলছে। এ তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীন বারাদি বিওপির একটি টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে এক ব্যক্তি বাইসাইকেলযোগে সীমান্তের দিকে এগোতে থাকলে তাকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু তিনি পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে সবুজ টেপে মোড়ানো একটি পোটলা উদ্ধার করা হয়। পোটলাটি খুলে চারটি স্বর্ণের বার পাওয়া যায়। ডিজিটাল স্কেলে ওজন করে দেখা যায়, উদ্ধার স্বর্ণের মোট ওজন ৪৫২ গ্রাম। বিজিবি জানিয়েছে, জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৯৬ লাখ ৯ হাজার ৫২০ টা

প্রায় কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী গ্রেপ্তার 

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় দর্শনার বারাদি সীমান্তের পাঁচ কবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম সমর হালদার (২৭)। তিনি চুয়াডাঙ্গার দর্শনা থানার পারকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টা চলছে। এ তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীন বারাদি বিওপির একটি টহল দল ওই এলাকায় অবস্থান নেয়।

সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে এক ব্যক্তি বাইসাইকেলযোগে সীমান্তের দিকে এগোতে থাকলে তাকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু তিনি পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।

পরে তার দেহ তল্লাশি করে সবুজ টেপে মোড়ানো একটি পোটলা উদ্ধার করা হয়। পোটলাটি খুলে চারটি স্বর্ণের বার পাওয়া যায়। ডিজিটাল স্কেলে ওজন করে দেখা যায়, উদ্ধার স্বর্ণের মোট ওজন ৪৫২ গ্রাম।

বিজিবি জানিয়েছে, জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৯৬ লাখ ৯ হাজার ৫২০ টাকা। এছাড়া ওই ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, উদ্ধারকৃত স্বর্ণ সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে এবং ওই ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow