প্রায় এক লাখ ভোটের ব্যবধানে জয়ী বিএনপির জি কে গউছ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসনে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. জি কে গউছ। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এমন তথ্য পাওয়া গেছে। জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এ ফল ঘোষণা করেন। এ আসনে ৩৭টি কেন্দ্রের মধ্যে সবগুলো কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আলহাজ্ব জি কে গউছ ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪১ হাজার ৫২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কাজী মহসিন আহমদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৫৮১ ভোট। তবে পোস্টাল ভোটের হিসাব দেওয়া হয়নি। এ আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ১৯ হাজার ৫৭২ট জন। সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএমএ

প্রায় এক লাখ ভোটের ব্যবধানে জয়ী বিএনপির জি কে গউছ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসনে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. জি কে গউছ। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এমন তথ্য পাওয়া গেছে। জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এ ফল ঘোষণা করেন।

এ আসনে ৩৭টি কেন্দ্রের মধ্যে সবগুলো কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আলহাজ্ব জি কে গউছ ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪১ হাজার ৫২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কাজী মহসিন আহমদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৫৮১ ভোট। তবে পোস্টাল ভোটের হিসাব দেওয়া হয়নি।

এ আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ১৯ হাজার ৫৭২ট জন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow