প্রিন্স উন্মাদনার মাঝেই জন্মদিনে আসছে শাকিবের রকস্টার লুক

ঈদে মুক্তি পেয়েছে তারকা অভিনেতা শাকিব খানের প্রিন্স। দেশের সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তির দিন থেকেই বরাবরের মতো ব্যাপক হাইপ তৈরি করেছে ছবিটি। মুক্তির পাঁচ দিনের মাথায় নানা জটিলতা কাটিয়ে সিনেপ্লেক্সে শো পেয়ে শহুরে দর্শকদের কাছেও ছবিটি দারুণ আলোচনা তৈরি করেছে। সারা দেশে প্রিন্স উন্মাদনা বিরাজ করলেও শাকিব এখন মনোযোগী তার পরের ছবিতে। বর্তমানে এই মেগাস্টার মালয়েশিয়ায় আজমান রুশো পরিচালিত তার আসন্ন ঈদুল আজহার ছবি রকস্টারের শুটিং করছেন। এরই মধ্যে সেখানে কয়েকদিনের শুটিংও সম্পন্ন হয়েছে। আগামীকাল ২৮ মার্চ শনিবার শাকিব খানের জন্মদিন। পরিচালক আজমান রুশো জানান বিশেষ এই দিনে প্রকাশ হতে যাচ্ছে রকস্টারের ফার্স্ট লুক। আজমান রুশো বলেন খুব বেশি ট্রেন্ডি একজন রকস্টার লুক তারা দেখাবেন যিনি এই সময়ের প্রতিনিধিত্ব করেন। তিনি একজন রক মিউজিশিয়ান যিনি নিজে গান লেখেন এবং নিজেই কম্পোজিশন করেন। এই আইডিয়া থেকেই রকস্টার চরিত্রটি ডিজাইন করা হয়েছে এবং আগামীকাল শাকিবের জন্মদিন উপলক্ষে সবার জন্য এটি প্রকাশ করা হবে। খোঁজ নিয়ে জানা গেছে প্রায় সাতাশ বছরের দীর্ঘ ক্যারিয়ারে শাকিব এই ধরনের চরিত্র এবারই প্রথম করছেন। এ জন্য তিন

প্রিন্স উন্মাদনার মাঝেই জন্মদিনে আসছে শাকিবের রকস্টার লুক

ঈদে মুক্তি পেয়েছে তারকা অভিনেতা শাকিব খানের প্রিন্স। দেশের সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তির দিন থেকেই বরাবরের মতো ব্যাপক হাইপ তৈরি করেছে ছবিটি। মুক্তির পাঁচ দিনের মাথায় নানা জটিলতা কাটিয়ে সিনেপ্লেক্সে শো পেয়ে শহুরে দর্শকদের কাছেও ছবিটি দারুণ আলোচনা তৈরি করেছে।

সারা দেশে প্রিন্স উন্মাদনা বিরাজ করলেও শাকিব এখন মনোযোগী তার পরের ছবিতে। বর্তমানে এই মেগাস্টার মালয়েশিয়ায় আজমান রুশো পরিচালিত তার আসন্ন ঈদুল আজহার ছবি রকস্টারের শুটিং করছেন। এরই মধ্যে সেখানে কয়েকদিনের শুটিংও সম্পন্ন হয়েছে।

আগামীকাল ২৮ মার্চ শনিবার শাকিব খানের জন্মদিন। পরিচালক আজমান রুশো জানান বিশেষ এই দিনে প্রকাশ হতে যাচ্ছে রকস্টারের ফার্স্ট লুক। আজমান রুশো বলেন খুব বেশি ট্রেন্ডি একজন রকস্টার লুক তারা দেখাবেন যিনি এই সময়ের প্রতিনিধিত্ব করেন। তিনি একজন রক মিউজিশিয়ান যিনি নিজে গান লেখেন এবং নিজেই কম্পোজিশন করেন। এই আইডিয়া থেকেই রকস্টার চরিত্রটি ডিজাইন করা হয়েছে এবং আগামীকাল শাকিবের জন্মদিন উপলক্ষে সবার জন্য এটি প্রকাশ করা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে প্রায় সাতাশ বছরের দীর্ঘ ক্যারিয়ারে শাকিব এই ধরনের চরিত্র এবারই প্রথম করছেন। এ জন্য তিনি শুটিংয়ের আগে কয়েকদিন অনুশীলন করে গিটার বাজানোও শিখেছেন। রকস্টারের গল্প নির্মাণশৈলী এবং শাকিব খানের লুকসহ সব কিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে।

রকস্টারের চিত্রনাট্য করেছেন আয়মান আসিব স্বাধীন যিনি এর আগে বনলতা এক্সপ্রেস উৎসব এবং ওয়েব সিরিজ কাইজার লিখেছেন। মনপুরা ও হাওয়ার মতো ব্যবসাসফল সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সান কমিউনিকেশনস এটি প্রযোজনা করছে। ছবিতে শাকিবের বিপরীতে দ্বিতীয় নায়িকা হিসেবে তানজিয়া জামান মিথিলা নিশ্চিত হয়েছেন এবং শোনা যাচ্ছে মূল নায়িকা হিসেবে থাকছেন সাবিলা নূর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow