প্রিয় দলের জয় উদযাপনে বানান ব্রাজিলের মিষ্টি ব্রিগাদেইরো

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মাঠে নামছে ব্রাজিল। প্রিয় দলের জয়ের আনন্দ আরও বিশেষ করে তুলতে অনেকেই বন্ধু-পরিবারের সঙ্গে খেলা দেখার পরিকল্পনা করছেন। আর সেই উদযাপনে যদি যোগ হয় ব্রাজিলের জনপ্রিয় একটি ঘরোয়া মিষ্টি, তাহলে আনন্দ যেন দ্বিগুণ হয়ে যায়। মাত্র কয়েকটি সহজ উপকরণেই ঘরে তৈরি করা যায় ব্রাজিলের বিখ্যাত ব্রিগাদেইরো। খেলা দেখতে দেখতে প্রিয় দলের দেশের এই সুস্বাদু চকলেট মিষ্টি হতে পারে আজকের পারফেক্ট ট্রিট। আসুন জেনে নেওয়া বাড়িতে বসে কীভাবে ব্রাজিলের বিখ্যাত ব্রিগাদেইরো তৈরি করবেন- উপকরণ কনডেন্সড মিল্ক ১ ক্যান কোকো পাউডার ৩ টেবিল চামচ আনসল্টেড মাখন ১ টেবিল চামচ লবণ স্বাদমতো চকলেট স্প্রিংকলস পরিমাণমতো প্রস্তুত প্রণালি প্রথমে একটি মাঝারি আকারের সসপ্যানে কনডেন্সড মিল্ক, কোকো পাউডার, মাখন এবং এক চিমটি লবণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর প্যানটি মাঝারি আঁচে চুলায় বসিয়ে কাঠের চামচ বা স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়তে থাকুন। প্রায় ৮-১০ মিনিট পর মিশ্রণটি ধীরে ধীরে ঘন হয়ে আসবে। যখন দেখবেন মিশ্রণটি প্যানের তলা ছেড়ে একসঙ্গে জমাট বাঁধছে, তখন চুলা বন্ধ করে দিন। এরপর মিশ্রণটি একটি মাখন মাখানো বা হালকা গ্রিজ

প্রিয় দলের জয় উদযাপনে বানান ব্রাজিলের মিষ্টি ব্রিগাদেইরো

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মাঠে নামছে ব্রাজিল। প্রিয় দলের জয়ের আনন্দ আরও বিশেষ করে তুলতে অনেকেই বন্ধু-পরিবারের সঙ্গে খেলা দেখার পরিকল্পনা করছেন। আর সেই উদযাপনে যদি যোগ হয় ব্রাজিলের জনপ্রিয় একটি ঘরোয়া মিষ্টি, তাহলে আনন্দ যেন দ্বিগুণ হয়ে যায়।

মাত্র কয়েকটি সহজ উপকরণেই ঘরে তৈরি করা যায় ব্রাজিলের বিখ্যাত ব্রিগাদেইরো। খেলা দেখতে দেখতে প্রিয় দলের দেশের এই সুস্বাদু চকলেট মিষ্টি হতে পারে আজকের পারফেক্ট ট্রিট।

আসুন জেনে নেওয়া বাড়িতে বসে কীভাবে ব্রাজিলের বিখ্যাত ব্রিগাদেইরো তৈরি করবেন-

jago

উপকরণ

  • কনডেন্সড মিল্ক ১ ক্যান
  • কোকো পাউডার ৩ টেবিল চামচ
  • আনসল্টেড মাখন ১ টেবিল চামচ
  • লবণ স্বাদমতো
  • চকলেট স্প্রিংকলস পরিমাণমতো

jago

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি মাঝারি আকারের সসপ্যানে কনডেন্সড মিল্ক, কোকো পাউডার, মাখন এবং এক চিমটি লবণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর প্যানটি মাঝারি আঁচে চুলায় বসিয়ে কাঠের চামচ বা স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়তে থাকুন। প্রায় ৮-১০ মিনিট পর মিশ্রণটি ধীরে ধীরে ঘন হয়ে আসবে। যখন দেখবেন মিশ্রণটি প্যানের তলা ছেড়ে একসঙ্গে জমাট বাঁধছে, তখন চুলা বন্ধ করে দিন।

এরপর মিশ্রণটি একটি মাখন মাখানো বা হালকা গ্রিজ করা বাটিতে ঢেলে সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে শক্ত হলে হাতে সামান্য মাখন মেখে নিন, যাতে মিশ্রণ হাতে লেগে না যায়।

এবার অল্প অল্প করে মিশ্রণ নিয়ে হাতের তালুতে গোল বলের মতো আকৃতি দিন। প্রতিটি বল চকলেট স্প্রিংকলসের ওপর গড়িয়ে নিন, যাতে চারপাশ সমানভাবে কোট হয়ে যায়।

সবশেষে ছোট কাগজের কাপ বা সুন্দর একটি সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করুন। খেলা দেখতে দেখতে পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করুন ব্রাজিলের জনপ্রিয় চকলেট মিষ্টি ব্রিগাদেইরো।

টিপস

  • বেশি আঁচে রান্না করলে মিশ্রণ পুড়ে যেতে পারে বা দলা বেঁধে যেতে পারে।
  • একটানা নেড়ে যেতে হবে। এতে কোকো পাউডার সমানভাবে মিশবে এবং মিশ্রণ প্যানের তলায় লেগে যাবে না।
  • প্যানের তলা ছাড়তে শুরু করলেই চুলা থেকে নামিয়ে নিন। বেশি রান্না করলে ব্রিগাদেইরো শক্ত হয়ে যেতে পারে।
  • মিশ্রণে আধা চা চামচ ভ্যানিলা এসেন্স বা এক চিমটি ইনস্ট্যান্ট কফি পাউডার মেশাতে পারেন।

    ৩০মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করলে ব্রিগাদেইরো খেতে বেশি ভালো লাগবে।

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow