প্রেক্ষাগৃহের পর ওটিটিতে ‘জন নায়াগন’, কবে থেকে?

তামিল সিনেমা থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর বড় পর্দায় থালাপতি বিজয়ের শেষ সিনেমা হিসেবে মুক্তি পেয়েছে ‘জন নায়াগন’। প্রেক্ষাগৃহে মুক্তির প্রায় এক মাস পর এবার ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে এইচ বিনোথ পরিচালিত সিনেমাটি। আগামী ২১ আগস্ট থেকে জি ফাইভে স্ট্রিমিং হবে ‘জন নায়াগণ’। সম্প্রতি সিনেমাটির ওটিটি মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে জি ফাইভ। এর ফলে প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার সুযোগ না পাওয়া বিজয়ভক্তরা এবার ঘরে বসেই অভিনেতার শেষ তামিল সিনেমাটি দেখার সুযোগ পাবেন। অ্যাকশন ও আবেগঘন গল্পের ‘জন নায়াগন’-এর কাহিনি আবর্তিত হয়েছে একটি প্রত্যন্ত গ্রামের মানুষ এবং ভেট্রি কোন্ডান নামের এক ব্যক্তিকে ঘিরে। দীর্ঘদিনের ক্ষোভ থেকে একটি সরকারি অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় গ্রামের বাসিন্দারা। পরিস্থিতি বদলাতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা নারায়ণন তাদের সামনে তুলে ধরেন ভেট্রির জীবনের গল্প। ২০১৩ সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ভেট্রির জীবনে আসে জেলারের মেয়ে বিজয়লক্ষ্মী, যাকে সবাই ভিজি নামে চেনে। ভিজির বাবা-মায়ের মৃত্যুর পর তার দায়িত্ব নেন ভেট্রি। নিজের সন্তানের মতো করেই মেয়েটিকে বড় করেন তি

প্রেক্ষাগৃহের পর ওটিটিতে ‘জন নায়াগন’, কবে থেকে?

তামিল সিনেমা থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর বড় পর্দায় থালাপতি বিজয়ের শেষ সিনেমা হিসেবে মুক্তি পেয়েছে ‘জন নায়াগন’। প্রেক্ষাগৃহে মুক্তির প্রায় এক মাস পর এবার ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে এইচ বিনোথ পরিচালিত সিনেমাটি। আগামী ২১ আগস্ট থেকে জি ফাইভে স্ট্রিমিং হবে ‘জন নায়াগণ’।

সম্প্রতি সিনেমাটির ওটিটি মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে জি ফাইভ। এর ফলে প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার সুযোগ না পাওয়া বিজয়ভক্তরা এবার ঘরে বসেই অভিনেতার শেষ তামিল সিনেমাটি দেখার সুযোগ পাবেন।

অ্যাকশন ও আবেগঘন গল্পের ‘জন নায়াগন’-এর কাহিনি আবর্তিত হয়েছে একটি প্রত্যন্ত গ্রামের মানুষ এবং ভেট্রি কোন্ডান নামের এক ব্যক্তিকে ঘিরে। দীর্ঘদিনের ক্ষোভ থেকে একটি সরকারি অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় গ্রামের বাসিন্দারা। পরিস্থিতি বদলাতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা নারায়ণন তাদের সামনে তুলে ধরেন ভেট্রির জীবনের গল্প।

২০১৩ সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ভেট্রির জীবনে আসে জেলারের মেয়ে বিজয়লক্ষ্মী, যাকে সবাই ভিজি নামে চেনে। ভিজির বাবা-মায়ের মৃত্যুর পর তার দায়িত্ব নেন ভেট্রি। নিজের সন্তানের মতো করেই মেয়েটিকে বড় করেন তিনি। ভিজিকে ভবিষ্যতে ভারতীয় সেনাবাহিনীতে দেখতে চান ভেট্রি।

বর্তমানে ভেট্রি অনেকটাই নিরিবিলি জীবন কাটাচ্ছেন। একটি সুপারমার্কেট পরিচালনার মধ্য দিয়ে সময় পার করছেন তিনি। অন্যদিকে কলেজজীবন শেষ করে প্রেমিক কার্তিককে নিয়ে নতুন জীবন শুরুর স্বপ্ন দেখছে ভিজি।

কিন্তু একটি গোপন নথি তাদের স্বাভাবিক জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে। অজান্তেই ভিজির হাতে চলে আসে ‘অপারেশন মেলুগা’ নামে একটি গোপন প্রকল্পের গুরুত্বপূর্ণ তথ্য। আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী জন হিমলারের নেতৃত্বে পরিচালিত এই রহস্যময় প্রকল্পের পেছনের সত্য উদ্ঘাটনে ভেট্রির সঙ্গে তদন্তে নামেন সাংবাদিক কায়াল।

তদন্তের একপর্যায়ে ভেট্রির অতীতের সঙ্গে হিমলারের সম্পর্কের বিষয়টি সামনে আসে। পরে জানা যায়, জন হিমলারের আসল পরিচয় অমরিশ পুজারি, যিনি একসময় পুলিশ কর্মকর্তা ছিলেন। অত্যাধুনিক প্রযুক্তি ও দূরনিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে তিনি ‘অপারেশন মেলুগা’ পরিচালনা করছেন।

ভয়ংকর এই পরিকল্পনা থামাতে ভিজি ও বিজ্ঞানী খলিলকে সঙ্গে নিয়ে লড়াই শুরু করেন ভেট্রি। খলিলের গবেষণাকে কাজে লাগিয়ে হিমলারের তৈরি স্বয়ংক্রিয় প্রযুক্তিকেই তার বিরুদ্ধে ব্যবহার করা হয়। শেষ পর্যন্ত থামানো হয় ‘অপারেশন মেলুগা’।

ভেট্রির সাহসিকতা ও আত্মত্যাগের গল্পে অনুপ্রাণিত হয়ে নিজেদের সিদ্ধান্তও বদলে ফেলে গ্রামের মানুষ। যে সরকারি অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল তারা, শেষ পর্যন্ত সেখানেই অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়।

‘জন নায়াগন’-এ বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন মামিথা বাইজু, পূজা হেগড়ে ও ববি দেওল। আরও রয়েছেন প্রকাশ রাজ, গৌতম বাসুদেব মেনন, নারাইন, প্রিয়ামণিসহ একাধিক অভিনেতা।

এইচ বিনোথের লেখা ও পরিচালনায় নির্মিত সিনেমাটির গল্পের ভিত্তি দিয়েছেন অনিল রবিপুড়ি। সিনেমাটি নন্দমুরি বালাকৃষ্ণ অভিনীত ‘ভগবান্থ কেসরি’ থেকে আংশিকভাবে অনুপ্রাণিত। কেভিএন প্রোডাকশনসের প্রযোজনায় নির্মিত ‘জন নায়াগন’-এর সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow