প্রেমিকাকে নিয়ে পালিয়ে আসা ভাগনের জন্য প্রাণ গেল যুবকের
ঢাকার সাভারে পুলিশের ধাওয়া খেয়ে ছাদ থেকে পড়ে মনোয়ারুল হোসেন বকশী (২৯) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনা সত্যতা নিশ্চিত করেন। এর আগে, বৃহস্পতিবার (৬ আগস্ট) দিনগত রাতে ১২টার দিকে সাভারের বিপিএটিসি স্টাফ কোয়ার্টারের পঞ্চম তলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে ওই যুবকের মৃত্যু হয়। নিহত মনোয়ারুল হোসেন বকশী সাভারের বাংলাদেশ লোক প্রশিক্ষণ কেন্দ্রের গার্ড জাফরের ছেলে। কেউ কেউ তাকে সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি বললেও কমিটির তালিকায় তার নাম পাওয়া যায়নি। পুলিশ জানায়, রংপুরের পীরগঞ্জ থানা থেকে প্রেমের সম্পর্কের জেরে শাহারিয়ার কবির সৌমি নামের একটি ছেলে মিম নামের একটি মেয়েকে নিয়ে সাভারে তার মামা মনোয়ারুল হোসেন বকশীর বাসায় পালিয়ে আসেন। এ ঘটনায় মেয়ের পরিবার পীরগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে পীরগঞ্জ থানা পুলিশ আসে সাভার মডেল থানায়। পরে দুই থানার পুলিশ একত্রে মনোয়ারুল হোসেন বকশীর বাসায় অভিযান চালায়। আরও পড়ুন পোস্টার সেঁটে স্কুলজীবনের ‘স্বপ্না’কে খুঁজছেন মাসুদ তবে এর আগেই পা
ঢাকার সাভারে পুলিশের ধাওয়া খেয়ে ছাদ থেকে পড়ে মনোয়ারুল হোসেন বকশী (২৯) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনা সত্যতা নিশ্চিত করেন।
এর আগে, বৃহস্পতিবার (৬ আগস্ট) দিনগত রাতে ১২টার দিকে সাভারের বিপিএটিসি স্টাফ কোয়ার্টারের পঞ্চম তলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে ওই যুবকের মৃত্যু হয়।
নিহত মনোয়ারুল হোসেন বকশী সাভারের বাংলাদেশ লোক প্রশিক্ষণ কেন্দ্রের গার্ড জাফরের ছেলে। কেউ কেউ তাকে সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি বললেও কমিটির তালিকায় তার নাম পাওয়া যায়নি।
পুলিশ জানায়, রংপুরের পীরগঞ্জ থানা থেকে প্রেমের সম্পর্কের জেরে শাহারিয়ার কবির সৌমি নামের একটি ছেলে মিম নামের একটি মেয়েকে নিয়ে সাভারে তার মামা মনোয়ারুল হোসেন বকশীর বাসায় পালিয়ে আসেন। এ ঘটনায় মেয়ের পরিবার পীরগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে পীরগঞ্জ থানা পুলিশ আসে সাভার মডেল থানায়। পরে দুই থানার পুলিশ একত্রে মনোয়ারুল হোসেন বকশীর বাসায় অভিযান চালায়।
তবে এর আগেই পালিয়ে আসা যুবক তার প্রেমিকাকে নিয়ে ওই বাসা থেকে চলে যান। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে মামা মনোয়ারুল ছাদে পালাতে যান। এসময় পুলিশও তার পিছু নিয়ে ছাদে খুঁজতে যায়। একপর্যায়ে মনোয়ারুল হোসেন পাঁচতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান।
প্রতিবেশী রাসেল মনি দাবি করেন, রাত সাড়ে ১২টার দিকে বিকট শব্দ শুনে বাইরে বের হয়ে তিনি ভবনের ছাদে একজন পুলিশ সদস্যকে দেখতে পান। এসময় নিচে মনোয়ারুলের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
তার ভাষ্য, কয়েক মিনিটের মধ্যে ছাদ থেকে পুলিশ সদস্য নেমে একটি মাইক্রোবাসে ওঠেন। এরপর অন্যান্য পুলিশ সদস্যরা ওই মাইক্রোবাসে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
রাসেল মনি আরও জানান, মনোয়ারুলকে মুমূর্ষু অবস্থায় ভবনের নিচে পেয়ে প্রথমে বিপিএটিসির ক্লিনিকের এক চিকিৎসককে ডাকা হয়। পরে তার পরামর্শে দ্রুত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সাভার থানা ছাত্রদলের সভাপতি মাশফি আহমেদ বলেন, ‘কেউ কেউ বলছেন তিনি সাভার থানা ছাত্র দলের সহ-সভাপতি। আমি তালিকা দেখেছি, তার নাম পাইনি। তিনি সহ-সভাপতি কি-না আমার জানা নেই।’
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, ‘পীরগঞ্জ থানা পুলিশ ভবনের ভেতরে আসামি ধরতে গেলে এক যুবক ছাদ থেকে পড়ে নিহত হন। তবে সাভার মডেল থানা পুলিশ তখন ভবনের নিচে অবস্থান করছিল। এ ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
মাহফুজুর রহমান নিপু/এসআর
What's Your Reaction?

