প্রেমিকার ধর্ষণের চেষ্টাকারীকে ইউটিউব ভিডিও দেখে হত্যা

ভারতের তেলেঙ্গানা রাজ্যের করিমনগরে ইউটিউবে খুনের কৌশল দেখে হত্যার অভিযোগে ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে তারা। গ্রেফতার ব্যক্তির নাম বঙ্গারাপু মহেশ। তাকে আদালতের মাধ্যমে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, নিহত পাইটারি মোগিলি (৫২) কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন। গত বছর এক বিবাহিত নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তিনি কারাগারে ছিলেন। মুক্তি পাওয়ার পরও ওই নারীকে হয়রানি চালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। তদন্তে জানা যায়, ওই নারীর সঙ্গে মহেশের প্রেমের সম্পর্ক ছিল। মোগিলি তাদের সম্পর্কের কথা আশপাশের গ্রামে ছড়িয়ে দেন এবং মহেশকে প্রকাশ্যে অপমান করতেন। এতে দুই পরিবারের মধ্যে বিরোধও সৃষ্টি হয়। বারবার অপমান ও হয়রানিতে ক্ষুব্ধ হয়ে মহেশ মোগিলিকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনার অংশ হিসেবে তিনি ইউটিউবে খুনের পদ্ধতি এবং অস্ত্র তৈরির ভিডিও দেখেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য, গত শনিবার রাতে মাদিপল্লি গ্রামের মহররম উপলক্ষে আয়োজিত পীরিলা উৎসব থেকে সাইকেলে বাড়ি ফিরছিলেন মোগিলি। পথে একটি কালভার্টের কাছে ওঁত পেতে থাকা মহেশ পেছন

প্রেমিকার ধর্ষণের চেষ্টাকারীকে ইউটিউব ভিডিও দেখে হত্যা

ভারতের তেলেঙ্গানা রাজ্যের করিমনগরে ইউটিউবে খুনের কৌশল দেখে হত্যার অভিযোগে ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে তারা।

গ্রেফতার ব্যক্তির নাম বঙ্গারাপু মহেশ। তাকে আদালতের মাধ্যমে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নিহত পাইটারি মোগিলি (৫২) কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন। গত বছর এক বিবাহিত নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তিনি কারাগারে ছিলেন। মুক্তি পাওয়ার পরও ওই নারীকে হয়রানি চালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

তদন্তে জানা যায়, ওই নারীর সঙ্গে মহেশের প্রেমের সম্পর্ক ছিল। মোগিলি তাদের সম্পর্কের কথা আশপাশের গ্রামে ছড়িয়ে দেন এবং মহেশকে প্রকাশ্যে অপমান করতেন। এতে দুই পরিবারের মধ্যে বিরোধও সৃষ্টি হয়।

বারবার অপমান ও হয়রানিতে ক্ষুব্ধ হয়ে মহেশ মোগিলিকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনার অংশ হিসেবে তিনি ইউটিউবে খুনের পদ্ধতি এবং অস্ত্র তৈরির ভিডিও দেখেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য, গত শনিবার রাতে মাদিপল্লি গ্রামের মহররম উপলক্ষে আয়োজিত পীরিলা উৎসব থেকে সাইকেলে বাড়ি ফিরছিলেন মোগিলি। পথে একটি কালভার্টের কাছে ওঁত পেতে থাকা মহেশ পেছন থেকে লোহার রড দিয়ে তার মাথায় একাধিকবার আঘাত করেন। মৃত্যু নিশ্চিত হওয়ার পর তিনি বাড়ি ফিরে রক্তমাখা কাপড় বদলে পালিয়ে যান।

অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মহেশ হত্যার কথা স্বীকার করেন।

পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড, ইউটিউব সার্চ হিস্ট্রি থাকা মোবাইল ফোন, ব্যবহৃত মোটরসাইকেল এবং ঘটনার সময় পরা রক্তমাখা পোশাক উদ্ধার করেছে।

সূত্র: এনডিটিভি

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow