প্রেমের গুঞ্জনের মাঝেই আরশকে প্রকাশ্যে ভালোবাসা জানালেন সুনেরাহ

আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। এমন খবর অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। তানিয়া বৃষ্টির সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে সুনেরাহর সঙ্গে জড়িয়ে পড়েন আরশ। এমনটাই নাটকপাড়ায় গুঞ্জন। এবার সেই গুঞ্জনে যেন ঘি ঢাললেন ‘ন ডরাই’খ্যাত অভিনেত্রী। আজ অভিনয়শিল্পী আরশ খানের জন্মদিন। এদিনে আরশকে শুভেচ্ছা জানিয়ে গাড়ির পেছনের সিটে বসে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন সুনেরাহ। ক্যাপশনে নামিয়েছেন ভালোবাসার বৃষ্টি।আরও পড়ুনকেন বদলে গেল ‘গোলাম মামুন ২’ সিরিজের পরিচালক৪৮ ঘণ্টা কারাগারে নুসরাত ফারিয়া: লতি দিয়ে খেয়েছেন ভাত, ভেঙে গেছে প্রেমতিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন, স্বপ্নবাজ। তোমার দিনটি যেন তোমার মতোই বিশেষ হয়। এমন একজন মানুষকে খুঁজে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি, তিনি ভালোবাসতে জানেন, যত্ন নিতে জানেন এবং সবাইকে গুরুত্বপূর্ণ বলে অনুভব করাতে পারেন।’ আরশের মঞ্চ ও টেলিভিশন মিলিয়ে এক যুগের বেশি সময়ের ক্যারিয়ার। এ সময়ে তিনি একাধিক অভিনেত্রীর সঙ্গে জুটি হয়ে কাজ করে প্রশংসিত হয়েছেন। তবে এক বছর ধরে তিনি সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন সুনেরাহর সঙ্গে জুটি বেঁধে। এই জুটি থেকেই তাদের মধ্যে ভালো বন্ধুত্ব। সেই বন্

প্রেমের গুঞ্জনের মাঝেই আরশকে প্রকাশ্যে ভালোবাসা জানালেন সুনেরাহ

আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। এমন খবর অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। তানিয়া বৃষ্টির সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে সুনেরাহর সঙ্গে জড়িয়ে পড়েন আরশ। এমনটাই নাটকপাড়ায় গুঞ্জন।

এবার সেই গুঞ্জনে যেন ঘি ঢাললেন ‘ন ডরাই’খ্যাত অভিনেত্রী।

আজ অভিনয়শিল্পী আরশ খানের জন্মদিন। এদিনে আরশকে শুভেচ্ছা জানিয়ে গাড়ির পেছনের সিটে বসে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন সুনেরাহ। ক্যাপশনে নামিয়েছেন ভালোবাসার বৃষ্টি।

আরও পড়ুন
কেন বদলে গেল ‘গোলাম মামুন ২’ সিরিজের পরিচালক
৪৮ ঘণ্টা কারাগারে নুসরাত ফারিয়া: লতি দিয়ে খেয়েছেন ভাত, ভেঙে গেছে প্রেম

তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন, স্বপ্নবাজ। তোমার দিনটি যেন তোমার মতোই বিশেষ হয়। এমন একজন মানুষকে খুঁজে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি, তিনি ভালোবাসতে জানেন, যত্ন নিতে জানেন এবং সবাইকে গুরুত্বপূর্ণ বলে অনুভব করাতে পারেন।’

আরশের মঞ্চ ও টেলিভিশন মিলিয়ে এক যুগের বেশি সময়ের ক্যারিয়ার। এ সময়ে তিনি একাধিক অভিনেত্রীর সঙ্গে জুটি হয়ে কাজ করে প্রশংসিত হয়েছেন। তবে এক বছর ধরে তিনি সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন সুনেরাহর সঙ্গে জুটি বেঁধে। এই জুটি থেকেই তাদের মধ্যে ভালো বন্ধুত্ব। সেই বন্ধুর জন্মদিনে সুনেরাহ আরও লিখেছেন, ‘তোমার সব পরিশ্রম ও নিষ্ঠা যেন তোমার প্রতিই বিশ্বস্ত থাকে। রইল ভালোবাসা ও আশীর্বাদ। সামনে আসা বছরটি তোমার জন্য হোক সুন্দর ও সফল।’

এর আগে গত ডিসেম্বরে একসঙ্গে তাদের রোমান্টিক একটি ছবি পোস্ট করেন সুনেরাহ। তখনো এই নিয়ে গুঞ্জন শুরু হয়। অভিনেতা ইরফান সাজ্জাদসহ অনেকেই অভিনন্দন জানান।

সর্বশেষ তাদের ‘একজন অন্তর্বর্তীকালীন প্রেমিকা’ নাটকে দেখা গেছে। ছোট পর্দা থেকে তাদের অভিষেক হয়েছে ওটিটিতে। গেল ১৪ জানুয়ারি ‘আঁতকা’ নামের একটি ওয়েব কনটেন্টে এসেছে। সেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে সুনেরাহ-আরশকে। সেখানে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, রোজী সিদ্দিকী, সাবেরী আলম, মৌসুমি নাগ, সোহেল মণ্ডল, ফারিহা রহমান। রাবা খানের গল্পে সিরিজটি নির্মাণ করেছেন আরাফাত মহসীন নিধি।

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow