প্রয়োজনে কুয়েতে মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত বাংলাদেশ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী থুনায়ন আব্দুলওয়াহাব হামাদাহ। এ সময় প্রতিমন্ত্রী কুয়েতে অবস্থানরত প্রায় ৩ লাখ বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা নিশ্চিতের জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি প্রয়োজন মনে করলে কুয়েতকে মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশের প্রস্তুতির কথাও জানান তিনি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, যুদ্ধের প্রাথমিক পর্যায়ে কুয়েতের সঙ্গে সংহতি প্রকাশ করে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে টেলিফোন আলাপের উদ্যোগ নেওয়ায় রাষ্ট্রদূত কুয়েত সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া প্রতিমন্ত্রী সংঘাতের ক্ষেত্রে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানের বিষয়ে বাংলাদেশের অবস্থান ব্যক্ত করেন। কুয়েতে অবস্থানরত প্রায় ৩ লাখ বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে জন্য তিনি কুয়েত সরকারকে ধন্যবাদ জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিশেষ করে জ্বালান

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিশেষ করে জ্বালানি, অবকাঠামো, আইসিটি এবং হালাল খাদ্য খাতে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির গুরুত্বের ওপর জোর দেন। তিনি কুয়েতি বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাই-টেক পার্কগুলোতে বিনিয়োগের আমন্ত্রণ জানান।
রাষ্ট্রদূত হামাদাহ জাতিসংঘ ও ওআইসিসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে কুয়েতের প্রতি বাংলাদেশের সমর্থনের কথা স্বীকার করেন। প্রতিমন্ত্রী রোহিঙ্গা মানবিক সংকটে কুয়েতের সহযোগিতার জন্য বাংলাদেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, কুয়েত যদি প্রয়োজন মনে করে— তবে তাদের যে কোনো মানবিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ প্রস্তুত। এছাড়া তিনি দুই দেশের পারস্পরিক স্বার্থে নতুন সুযোগ চিহ্নিত করতে এবং সহযোগিতা এগিয়ে নিতে উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং বিদ্যমান দ্বিপাক্ষিক প্ল্যাটফর্মগুলোর নিয়মিত বৈঠক আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত বাংলাদেশ ও কুয়েতে অবস্থানরত প্রবাসীদের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং বাংলাদেশ-কুয়েত ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।