ফটিকছড়িতে গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মির্জারহাট বাজারের একটি মুদির দোকানের গোডাউন থেকে জুয়েল আরমান (৩১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল আরমান উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইদিলপুর বড়বাড়ি এলাকার বাসিন্দা এবং জহুরুল ইসলাম সওদাগরের ছেলে। স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো বিকেলে দোকানের এক কর্মচারী গোডাউনে প্রবেশ করলে সেখানে জুয়েল আরমানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ভূজপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসক নাসিম হোসেন জানান, নিহতের গলায় আঘাতের কিছু চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, জুয়েল আরমান বেশ কিছুদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মানসিক চাপে ছিলেন। তবে তার মৃত্যুর কারণ নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে ভূজপুর

ফটিকছড়িতে গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মির্জারহাট বাজারের একটি মুদির দোকানের গোডাউন থেকে জুয়েল আরমান (৩১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৩ মে) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল আরমান উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইদিলপুর বড়বাড়ি এলাকার বাসিন্দা এবং জহুরুল ইসলাম সওদাগরের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো বিকেলে দোকানের এক কর্মচারী গোডাউনে প্রবেশ করলে সেখানে জুয়েল আরমানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ভূজপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসক নাসিম হোসেন জানান, নিহতের গলায় আঘাতের কিছু চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয়দের দাবি, জুয়েল আরমান বেশ কিছুদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মানসিক চাপে ছিলেন। তবে তার মৃত্যুর কারণ নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।

এমআরএএইচ/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow