ফটিকছড়িতে ব্যবসায়ী হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা আজম নুর গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে ব্যবসায়ী কামাল উদ্দিনকে হত্যাচেষ্টা, মারধর, টাকা ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা মো. নুরুল আজম নুর (আজম নুর)কে গ্রেপ্তার করেছে ফটিকছড়ি থানা পুলিশ। পুলিশ জানায়, গত ২ আগস্ট দিবাগত রাতে ফটিকছড়ির বিবিরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলার পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাজারের বীর জাহানারা কমপ্লেক্সে ‘দুবাই বাবেকা হার্ডওয়্যার’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন ব্যবসায়ী কামাল উদ্দিন (৪৫)। দীর্ঘদিন ধরে ওই ব্যবসাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে নুরুল আজমের সঙ্গে তার বিরোধ চলছিল। অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২৮ আগস্ট রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা নুরুল আজমসহ ৪ থেকে ৫ জন তার পথরোধ করেন। এ সময় তারা এসএস পাইপ দিয়ে হামলা চালালে কামাল উদ্দিনের ডান হাত, ডান পা এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। অভিযোগে আরও বলা

ফটিকছড়িতে ব্যবসায়ী হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা আজম নুর গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে ব্যবসায়ী কামাল উদ্দিনকে হত্যাচেষ্টা, মারধর, টাকা ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা মো. নুরুল আজম নুর (আজম নুর)কে গ্রেপ্তার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ২ আগস্ট দিবাগত রাতে ফটিকছড়ির বিবিরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলার পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাজারের বীর জাহানারা কমপ্লেক্সে ‘দুবাই বাবেকা হার্ডওয়্যার’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন ব্যবসায়ী কামাল উদ্দিন (৪৫)। দীর্ঘদিন ধরে ওই ব্যবসাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে নুরুল আজমের সঙ্গে তার বিরোধ চলছিল।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২৮ আগস্ট রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা নুরুল আজমসহ ৪ থেকে ৫ জন তার পথরোধ করেন। এ সময় তারা এসএস পাইপ দিয়ে হামলা চালালে কামাল উদ্দিনের ডান হাত, ডান পা এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

অভিযোগে আরও বলা হয়, কামাল উদ্দিনকে রক্ষা করতে এগিয়ে গেলে তার ভাই নাছির উদ্দিনকেও মারধর করা হয়। একপর্যায়ে হামলাকারীরা কামাল উদ্দিনের পকেটে থাকা দোকানের বিক্রির ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ না করলে পুনরায় হামলা, লুটপাট এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আহত কামাল উদ্দিনকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তার ভাই নাছির উদ্দিন বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন। মামলায় নুরুল আজমের নাম উল্লেখ করে আরও ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।

পুলিশ জানায়, ওই মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, নুরুল আজমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা একটি মামলাও রয়েছে। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই ও ৪ আগস্ট চট্টগ্রামে আন্দোলন চলাকালে সংঘবদ্ধ হামলার ঘটনায় তার বিরুদ্ধে নেতৃত্ব, পরিকল্পনা, উসকানি এবং প্রত্যক্ষ সহযোগিতার অভিযোগ রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, তদন্তে আন্দোলন দমনে কয়েকশ সশস্ত্র ব্যক্তিকে নিয়ে হামলার তথ্য পাওয়া গেছে। এ সময় দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর হামলা, ভাঙচুর এবং হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে। এতে বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত হন।

তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঘটনার পর নুরুল আজম আত্মগোপনে থেকে সহযোগীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন এবং বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন বলে তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নুরুল আজমের বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ব্যবসায়ী কামাল উদ্দিন ও নাছির উদ্দিনের দায়ের করা চারটি মামলা, তার বড় ভাই নুরুল আলম নুরের স্ত্রীর দায়ের করা একটি মামলা, চেক জালিয়াতির মামলা, বিবিরহাট বাজারে দোকান দখলসংক্রান্ত মামলা এবং একটি হত্যাচেষ্টা মামলাসহ বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow