ফটিকছড়ির তেমুহনি বাজারে আগুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফটিকছড়ি স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দমকল বাহিনীর তৎপরতায় কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই একটি ইউনিট পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে এলেও তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকেই দোকানের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্টরা কাজ করছেন। এমআরএএইচ/এমআরএম

ফটিকছড়ির তেমুহনি বাজারে আগুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফটিকছড়ি স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দমকল বাহিনীর তৎপরতায় কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই একটি ইউনিট পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে এলেও তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকেই দোকানের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্টরা কাজ করছেন।

এমআরএএইচ/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow