ফরচুন সুজের শেয়ার কারসাজি: আইসিবি কর্মকর্তাদের তালিকা মন্ত্রণালয়ে
পুঁজিবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত কোম্পানি ফরচুন সুজ লিমিটেডের শেয়ার কারসাজিতে জড়িত রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এরই ধারাবাহিকতায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আইসিবির কর্মকর্তাদের নামের তালিকা চেয়ে পাঠায় অর্থ মন্ত্রণালয়। সে অনুযায়ী ৯ কর্মকর্তার তালিকা আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়েছে বিএসইসি।
What's Your Reaction?
